‘প্রেশারের ওষুধটা আটা দিয়ে বানানো, কাজও হয়না ক্ষতিও হয়না’

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, বাতাসে সীসা, পানিতে জীবানু, ফল পাকায় কার্বাইড, শাক সবজীতে রাসায়নিক কীটনাশক, মাছে ফরমালিন স্বাভাবিক। ফার্ম চিকেনে থাকে ক্রোমিয়াম, নিকেল, আর্সেনিক সীসার মত বিষাক্ত ধাতু। ফাস্টফুড, রেস্তোরার খাবারে নাই মান নিয়ন্ত্রন, চিপস নুডলস দুধসহ শিশুখাদ্যে সর্বোচ্চ ভেজাল চলে নিয়মমাফিক। মাদকে সয়লাব দেশ, অধরা অবৈধ অস্ত্রের ভান্ডার।
দুনিয়া অস্থির ড্রোন প্রযুক্তি নিয়ে, আমরা আছি অটো রিক্সার 3D রেসিংয়ে, ডিসিপ্লিন ধ্বংসে রাস্তায় পঙ্গুত্ব আর মৃত্যূর মিছিল। গ্যাসের চাপ কম, যুদ্ধে জ্বালানী তেল সঙ্কট, জেট ফুয়েলে ভেজাল। ব্যাংক লুট মানি লন্ডারিং সুদ ঘুষ দূর্নীতি টেন্ডারবাজি চাঁদাবাজি দলবাজী রাজনীতির অপরিহার্য উপাদান। ধর্ষন বলাৎকার খুন অপহরন নৈমিত্তিক ঘটনা, শিশু ও নিরীহ পশু নিরাপত্তাহীন। পরিবার সমাজ রাজনীতি অর্থনীতি প্রবাসে বাংলাদেশীরা অশান্তিতে। মোবা্ইল টাওযারের বিষাক্ত রেডিয়েশনে জনসাস্থ্য বিপন্ন।
বেশ কিছুদিন ধরে আমার ব্লাড প্রেশার ১২০/১৬০। কাজের চাপ আছে, ফিটনেস নিয়ে সন্দেহ হলো, মেডিক্যাল চেক আপ করালাম। ডক্টর বললেন প্রেশারের ওষুধটা নকল, কাজও হয়না ক্ষতিও হয়না, কারন এটা আটা দিয়ে বানানো। ডাক্তার বন্ধুরা বলে দেশের ওষুধে ১০০ mg এর জায়গায় ৫০% mg থাকে, যে কারনে তারা একটার জাযগায় দুইটা ট্যাবলেট খেতে বলে, কি দারুন সল্যুশন ! গর্বের সাথে উচ্চারিত ৯২% মুসলিম প্রধান দেশে তবে অপরাধী কারা ! স্বাধীনতার ৫৫ বছর গত, মরতেও হবে একদিন। সুস্থ্য থাকার চেষ্টায় অন্তত জেনুইন ঔষধটা খেয়ে মরার সুযোগটা হবেতো পাঞ্জেরী !!!
ভালবাসা অবিরাম...
(সংগীত শিল্পী আসিফ আকবরের ফেসবুক পেজ থেকে নেয়া)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































