ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যকার সংঘর্ষের জন্য দায়ী নাসিরুদ্দিন পাটোয়ারী: আবু হানিফ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৫ আগস্ট ২০২৬, ০০:৩০
অ- অ+

ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যকার সংঘর্ষের জন্য দায়ী রাজনৈতিক মেন্টাল নাসিরুদ্দিন পাটোয়ারী বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।

মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

আবু হানিফ তার পোস্টে বলেন,"গতকাল রংপুরে বেরোবি ক্যাম্পাসে আর আজকে জগন্নাথ, আলিয়া মাদ্রাসা ও ঢাকা কলেজে ছাত্রদল এবং ছাত্রশিবিরের মধ্যকার এই সংঘর্ষ কোন ভাবেই কাম্য ছিলো না।রাত পোহালে ৫ই আগষ্ট ছাত্র জনতার আন্দোলনের বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি। সেই সময় এসে এমন ঘটনা দুঃখজনক। নাসিরুদ্দিন পাটোয়ারীর লাগামহীন, অশালীন,আক্রমণাত্মক বক্তব্যের ফলে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।ছাত্রদল ও শিবিরের মধ্যকার এই সংঘর্ষের জন্য দায়ী রাজনৈতিক মেন্টাল নাসিরুদ্দিন পাটোয়ারী। এই দায় পাটোয়ারী কোন ভাবেই এড়াতে পারে না,রাজনৈতিক মেন্টাল নাসিরুদ্দিন পাটোয়ারীর মানসিক চিকিৎসার জন্য তাকে পাবনা পাঠানো উচিত। সে মানসিক ভাবে সুস্থ হয়ে গেলে আর এমন সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হবে না।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১৩ কোটি ভোটার গায়েবের প্রতিবাদে অবরুদ্ধ দিল্লি, বিতর্কে মোদি সরকার
অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন
দিল্লিতে বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ১২ সাংবাদিক আটক
‘ইন্ডিয়া’ জোটের বিক্ষোভে উত্তাল দিল্লি, ফের বন্ধ মেট্রো স্টেশন