দিনটি আমার স্পষ্ট মনে আছে

ড. শামারুহ মির্জা
  প্রকাশিত : ১১ আগস্ট ২০২৬, ১০:৩২
অ- অ+

এই দিনটি আমার স্পষ্ট মনে আছে। ২০২৪ এর নির্বাচনের আগে ২৩ এর শেষ দিকে আব্বু গ্রেফতার এবং জেলে। আমি ঢাকায় চলে গেলাম। খুব কড়াকড়ির মধ্যে চলছে সব কিছু। দুসপ্তাহ পর পর দু মিনিট কথা বলা যায় ফোন এ । আর দেখা সাক্ষাৎ আরও কম। তখনও আব্বুর সাথে দেখা করার সুযোগ পাইনি। আমি আর আম্মু জাস্ট শাওয়ার নিয়ে দুপুরের খাবার আগে বারান্দায় বসলাম। টুকটাক গল্প করছি। বারান্দার ফুলগাছ গুলো নিয়ে গল্প করছি। আব্বুকে কোর্ট এ নিবে। খবর দিল ইউনুস ভাই। এর আগের সপ্তাহেই আম্মু ঘুরে এসেছে। আর জামিন তো দিবেই না। কোর্ট এ রাখবে মাত্র দশ মিনিট। আর সেই গুলশান থেকে পুরান ঢাকা, লোয়ার কোর্ট। অনেক দূর, জ্যাম। গিয়ে কি হবে।

হঠাৎ মনে হলো, আমার আব্বু যদি আমাদের খোঁজে? সেকেন্ডের মধ্যে একটা শাল নিয়ে গাড়ি নিয়ে ছুটলাম আমি একা। ওদিকে নবাব ভাইকে আম্মু বলল, শামা গেল, তুমি একটু যাও। আনিসুল ভাইকে বললাম, একটু দ্রুত ড্রাইভ করেন ভাই। পৌঁছালাম। কিছু চিনি না। আসে পাশের লোককে জিজ্ঞেস করে করে ৫ তলায় পৌঁছালাম। লিফ্ট নাই।

বারান্দায় প্রচুর লোক। হঠাৎ মনে হলো, আজ যদি এখন থেকে আমাকে উঠিয়ে নিয়ে চলে যায় গোয়েন্দা বাহিনী, কিছু করার থাকবে না। হঠাৎ নবাব ভাই সামনে। কোর্ট এর রুম এ ঢুকতে পারছি না। এত মানুষ। হঠাৎ একজন উকিল (নাম মনে করতে পারছি না, অনেক শ্রদ্ধা তাঁকে) আমাকে দেখে বললেন, আসেন আমার সাথে, আমি তাঁকে ফলো করলাম। রুমটাতে ঢুকেই আমার দম বন্ধ হয়ে আসছিলো, গিজ গিজ করছে মানুষ। একটা খাঁচার মতো । আমি খুঁজছি আব্বুজিকে। হঠাৎ দেখি কে যেন আমার হাতটা জোড় করে ধরেছে, দেখি আব্বুজি পাশে একটা বেঞ্চে বসে। হুহু করে উঠল বুকটা। আব্বুর পাশে দাড়ালাম।

আমাকে একজন উকিল বললেন, বসেন, আমি বললাম, ঠিক হবে? উনি বললেন, বসেন। খসরু চাচা বললেন- এদিকে এসে বস মা, বাইরের দিকে ভিড়। পাশেই ইসরাফিল।

যতক্ষণ বসে ছিলাম, হাত ছাড়িনি।

ফিরে আসার সময়, হাতটা আরও শক্ত করে ধরে বললাম, ইনশাআল্লাহ এর শেষ হবে শিগগিরই। সব ঠিক হয়ে যাবে।

লেখক: চিকিৎসা বিজ্ঞানী ও সমাজকর্মী, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
বাংলাদেশ সফরে ভারতের ‘র’-এর প্রধান
দেশের বাজারেও স্বর্ণের দামে উল্লম্ফন
বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা