মাদ্রাসা শিক্ষকদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ আগস্ট ২০২৬, ১৭:৫৬
অ- অ+

অবশেষে জুলাই মাসের বেতন নিয়ে সুখবর পেলেন মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা। জুলাই মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোতে চেক হস্তান্তর করা হয়েছে। ফলে আগামী ১৩ আগস্টের পর থেকে সংশ্লিষ্ট ব্যাংক থেকে জুলাই মাসের বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন শিক্ষক-কর্মচারীরা।

বুধবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতন-ভাতার সরকারি অংশের চারটি চেক ১২ আগস্ট বণ্টনকারী ব্যাংকগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে।

চেকগুলো অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে পাঠানো হয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, শিক্ষক-কর্মচারীরা আগামী ১৩ আগস্টের পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে জুলাই মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের নির্ধারিত সময়ের পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে তাদের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলনের জন্য বলা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, আক্রান্ত ৭২৩
ফেসবুক লাইভের কমেন্টে সালমান শাহর ভাইকে হত্যার হুমকি
সুয়ারেজ কি অবসর ভেঙ্গে আবারও উরুগুয়ের হয়ে খেলবেন?
আকাশেই গতিপথ বদলাবে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা