মালয়েশিয়াকে হারিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের শুভসূচনা

স্পোর্টস ডেস্ক
  প্রকাশিত : ১২ আগস্ট ২০২৬, ১৮:৫৯
অ- অ+

টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডে সিরিজেও জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) টিম। এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ১৫৩ রানের বিশাল ব্যবধানে জয় দিয়ে দারুণ এক শুভসূচনা করত অনূর্ধ্ব-২৩ দল।

বুধবার (১২ আগস্ট) বসুন্ধরা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে লক্ষ্য তাড়ায় নেমে ৪০.৫ ওভারে মাত্র ১৩৭ রানেই গুটিয়ে যায় মালয়েশিয়া। ব্যাট হাতে ক্যামিও ইনিংসের পর বোলিংয়ে পাঁচ উইকেট শিকারে ম্যাচসেরা নির্বাচিত হন অলরাউন্ডার শেখ পারভেজ জীবন।

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতে দলীয় ৫ রানেই দুই ওপেনার জাওয়াদ আবরার (৫) ও ইকবাল হোসেন (০) দ্রুত ফিরে গেলে বড় বিপদে পড়ে বাংলাদেশের যুবারা। এরপর অধিনায়ক কালাম সিদ্দিকী ৫৬ বলে ৩৪ রান ও ২৬ বলে ২১ রান করেন শাহরিয়ার সাকিব। তবুও ১০১ রানে ৫ উইকেট হারিয়ে বড় সংগ্রহের পথে শঙ্কা জাগে।

তবে মোহাম্মদ আবদুল্লাহ ও আহরার আমিনের দায়িত্বশীল জুটি দলের ইনিংসকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। ষষ্ঠ উইকেটে দুজনের দুর্দান্ত জুটিতে আসে ১৫৫ রান। সেঞ্চুরি থেকে মাত্র ৬ রান দূরে আউট হলেও মোহাম্মদ আবদুল্লাহ ১০০ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় ৯৪ রানের দারুণ এক ইনিংস খেলেন।

অন্যদিকে, আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৬২ বলে ৪টি চার ও ৫টি ছক্কায় ৬১ রান করেন আহরার আমিন। মিডল অর্ডারের পর শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন শেখ পারভেজ জীবন। মাত্র ১৮ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৩৫ রানের এক ক্যামিও ইনিংস খেলে দলের সংগ্রহকে ২৯০ রানে পৌঁছে দেন তিনি।

২৯১ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বাংলাদেশী বোলারদের তোপের মুখে পড়ে মালয়েশিয়া। দলটির পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন আহমাদ জুবাইদি। তবে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দাঁড়াতে না পেরে শেষ পর্যন্ত ১৩৭ রানেই অলআউট হয় তারা।

বল হাতেও দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন শেখ জীবন। ব্যাট হাতে ঝোড়ো ইনিংসের পর বল হাতে তিনি শিকার করেন ৫টি গুরুত্বপূর্ণ উইকেট। এছাড়া মারুফ মৃধা ও স্বাধীন ইসলাম দুটি করে উইকেট নিয়ে মালয়েশিয়ার ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘দেশবিরোধী শক্তি পরিকল্পিতভাবে ন্যারেটিভ পরিবর্তন করে ফায়দা লুটছে’
যাত্রাবাড়ীতে ৪০টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ৩
বগুড়ায় খামারিদের পাশে আনসার-ভিডিপি, বিনামূল্যে মিলল পশুর চিকিৎসাসেবা
পুলিশ হেফাজত থেকে পালালেন শীর্ষ মাদক কারবারি ‘পিচ্চি রাজা’