সারা দেশে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ আগস্ট ২০২৬, ১৬:০৪
অ- অ+

সারা দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে ৯২৮ জনে দাঁড়িয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গের হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৯৪০ জন। এর মধ্যে নিশ্চিত হাম ৬৪ জনের। আর হামের উপসর্গ রয়েছে ৮৭৬ জনের শরীরে।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৯২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হমে আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৫৯১ জনে। আর এ পর্যন্ত মোট ১৮ হাজার ২০৮ রোগীর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু
নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত ৬ গাড়ি
কুড়িগ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
চিকিৎসায় কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা