প্রধান শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ আগস্ট ২০২৬, ১৬:২১
অ- অ+

সারাদেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।

নির্দেশনায় প্রধান শিক্ষকদের ডাটাশিটে (পিডিএস) হোয়াটসঅ্যাপ সুবিধা-সংবলিত মোবাইল নম্বর ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ‘ডিজিটাল মনিটরিং সিস্টেম’ অ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্ম ব্যবহার করে লাইভ মনিটরিং বা সরাসরি তদারকির ব্যবস্থা রয়েছে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অধিকাংশ প্রধান শিক্ষকের পিডিএসে সংরক্ষিত মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ চালু না থাকায় মাঠপর্যায়ের লাইভ মনিটরিং কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এই পরিস্থিতিতে যেসব প্রধান শিক্ষকের পিডিএসে উল্লেখিত মোবাইল নম্বরটি হোয়াটসঅ্যাপ ব্যবহারের উপযোগী নয়, তাদের আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে আবশ্যিকভাবে হোয়াটসঅ্যাপ সুবিধাযুক্ত নম্বর দিয়ে পিডিএস আপডেট করার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২৫ আগস্ট স্বাক্ষরিত নির্দেশনাটিকে ‘অত্যন্ত জরুরি’ বলে উল্লেখ করেছে মাউশি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্যবসায়ীক বিরোধের জেরে নারী উদ্যোক্তাকে প্রকাশ্যে লাঞ্চিত করার অভিযোগ 
‌‘আইফোন কিনতে’ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করলেন বাবা
মক্কা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সাফারি পার্কের কর্মচারীদের বিরুদ্ধে দর্শনার্থীদের মারধরের অভিযোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা