স্ট্রাইকার পজিশনে জেসুসকে বেছে নিয়েছে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
  প্রকাশিত : ৩০ আগস্ট ২০২৬, ২০:৪২
অ- অ+

‘লা লিগার কোনো দলের কাছে হুলিয়ান আলভারেজকে বিক্রি করব না’, অ্যাথলেটিকো মাদ্রিদের এই নীতির কাছে হার মানতে বাধ্য হয়েছে বার্সেলোনা। এরপরই বিকল্প হিসেবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুসের দিকে নজর দিয়েছে কাতালান ক্লাবটি।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, রবার্ট লেভানডফস্কির বিদায়ের পর স্ট্রাইকার পজিশনে জেসুসকে বেছে নিয়েছে বার্সেলোনা।

২০২৭ সাল পর্যন্ত আর্সেনালের সঙ্গে চুক্তি রয়েছে জেসুসের। তবে বর্তমান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের হয়ে নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন না তিনি। কাই হাভার্টজ ও ভিক্টর গিওকারেসের কারণে একাদশে জায়গা পাওয়া কঠিন হয়ে পড়েছে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের জন্য। ফলে ক্লাব ছাড়ার পথ খুঁজছিলেন তিনি।

পালমেইরাসে খেলার সময় থেকেই বার্সেলোনায় খেলার স্বপ্ন দেখতেন জেসুস। ২০১৬ সালে ব্রাজিলিয়ান ক্লাবটি ছেড়ে প্রিমিয়ার লিগে পাড়ি জমানোর আগে থেকেই কাতালান ক্লাবটির প্রতি তার আগ্রহ ছিল। এবার সেই স্বপ্ন পূরণে করার সুযোগ পেয়েছেন তিনি।

২০২৫ সালের জানুয়ারিতে বাঁ হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টে (এসিএল) চোট পেয়েছিলেন জেসুস। তাকে দলে নেওয়ার আগে তার শারীরিক অবস্থা যাচাই করেছে বার্সেলোনা। তবে ওই চোট থেকে পুরোপুরি সেরে উঠেছেন তিনি।

দলবদল বিশেষজ্ঞ ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, বার্সেলোনা গাব্রিয়েল জেসুসকে দলে নেওয়ার জন্য আর্সেনালের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে। চুক্তি সম্পন্ন।

রোমানোর তথ্য অনুযায়ী, সোমবার জেসুসের মেডিকেল পরীক্ষা হওয়ার কথা রয়েছে। তার স্থায়ী দলবদলের জন্য আর্সেনাল পাবে এক কোটি ইউরো। এর সঙ্গে পারফরম্যান্স ভিত্তিক অতিরিক্ত অর্থও থাকবে।

আর্সেনালের অনুমতি নিয়ে মেডিকেলের জন্য যাবেন জেসুস। বার্সেলোনার সঙ্গে দুই বছরের চুক্তি করবেন তিনি। চুক্তিতে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগও থাকবে, যা কার্যকর হলে ২০২৯ সাল পর্যন্ত কাতালান ক্লাবটিতে থাকতে পারবেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজাপুর স্বাস্থ্যকেন্দ্রে শয্যা সংকট, মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা
নড়াইলে ‘মহিলা কলেজ পাড়া’ সড়ক উদ্বোধন 
ঝালকাঠিতে ৩ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
কথা ছিল চোখের চিকিৎসা শেষে বাড়ি ফিরবেন, ফিরলেন লাশ হয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা