রোজার পর এইচএসসি পরীক্ষা নেয়া হবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ আগস্ট ২০২৬, ১৫:২৯
অ- অ+

সবকিছু বিবেচনা করেই রোজার পর এইচএসসি পরীক্ষা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই। সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, সব বিবেচনা করেই রোজার পরেই পরীক্ষা নেওয়া হবে। আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করছে মন্ত্রণালয়। এ শিক্ষার কী কী দুর্বলতা রয়েছে, সেগুলো সরকার জানে। অনেক শিক্ষক প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়টিও সমাধানে কাজ করা হচ্ছে।

জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা নিয়ে চীনের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। বিশ্বজুড়ে এ খাতে তাদের অনেক সফলতা আছে। চীনের অভিজ্ঞতা কীভাবে বাংলাদেশে কাজে লাগানো যায়, সে লক্ষ্যেই দেশটির আমন্ত্রণে এ সফর করা হয়েছে।

তিনি বলেন, কারিগরি শিক্ষকদের আরও প্রশিক্ষিত করার লক্ষ্যে চীনের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

শিক্ষার তৃতীয় ভাষা হিসেবে ম্যান্ডারিন বা চীনা ভাষাকে প্রাধান্য দেওয়া হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা বলেন, দেশে অনেক চীনা কোম্পানি রয়েছে। সেখানে দক্ষ জনবল সরবরাহ করতে চায় বাংলাদেশ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে বিশ্বমানের করতে চায় সরকার।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাম উপসর্গে  ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫৬
৫৯ বছর বয়সে অনার্স পাস করলেন শ্রীপুরের সেই বেলায়েত শেখ
কত টাকায় চেলসিতে যোগ দিলেন মার্টিনেজ?
মিরপুরে এক দিনে ১৪৭ জনকে গ্রেপ্তার করল পুলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা