দুদকের অনুসন্ধান নিয়ে ফেসবুক পোস্ট

‘চলতে কষ্ট হচ্ছে, ১০% চাইলেন আসিফ মাহমুদ’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৩| আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৬
অ- অ+

নিজের বিরুদ্ধে ওঠা ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রবিবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে।’

দুদকের অনুসন্ধানে বিদেশে অর্থ পাচারের অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে আসিফ মাহমুদ এ মন্তব্য করেন।

তার বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে বিপুল পরিমাণ অর্থ পাচার করে সম্পদ কেনা ও ব্যবসায় বিনিয়োগের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। একই সঙ্গে সরকারি পদে নিয়োগ, বদলি ও পদায়নসহ বিভিন্ন ক্ষেত্রে অর্থ লেনদেনের অভিযোগও অনুসন্ধানের আওতায় রয়েছে।

এর আগে এসব অভিযোগকে ভিত্তিহীন দাবি করে আসিফ মাহমুদ দুদকের বক্তব্যের প্রতিবাদ করেছেন। অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়ার বিষয়ে দুদকের বক্তব্য প্রত্যাহারের দাবিও জানান তিনি।

গত শুক্রবার দেওয়া এক ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ দাবি করেন, কোনো তদন্তের ফলাফল বা সুনির্দিষ্ট প্রমাণ প্রকাশের আগেই দুদকের বক্তব্যের কারণে তার বিরুদ্ধে ‘মিডিয়া ট্রায়াল’ শুরু হয়েছে। এতে তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন হয়েছে বলেও দাবি করেন তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু
সরকারি সার্ভারের নাগরিক তথ্য অনলাইনে বিক্রি, গ্রেপ্তার ৫
পাওয়ারম্যান মালয়েশিয়া ২০২৬-এ বাংলাদেশের প্রথম পারিবারিক অংশগ্রহণ