হাসপাতালে ভর্তি ১,৫৬১

ডেঙ্গুতে এক দিনে প্রাণ গেল ৬ জনের, ঢাকায় মৃত্যু বেশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৪
অ- অ+

দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৯। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ১ হাজার ৫৬১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনা ও চট্টগ্রাম বিভাগে দুজন করে চারজন এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগে একজন করে দুজনের মৃত্যু হয়েছে।

এক দিনে সবচেয়ে বেশি ৩০৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া খুলনা বিভাগে ২৭৫, বরিশালে ২০২, চট্টগ্রামে ১৮১, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৬ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৪ জন ভর্তি হয়েছেন।

এ ছাড়া রাজশাহী বিভাগে ১০৪, ময়মনসিংহে ৯৩, রংপুরে ৭৩ এবং সিলেট বিভাগে ছয়জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের শুরু থেকেই ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছে। জুলাইয়ে ডেঙ্গুতে ৩৬ জনের মৃত্যু হয়েছিল। আগস্টে মৃত্যু বেড়ে হয় ৪৩ জন। আর সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনেই মারা গেছেন ৫২ জন।

সব মিলিয়ে ১ জানুয়ারি থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৪৯ জন।

চলতি বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। দুই সিটি করপোরেশনসহ এ বিভাগে মারা গেছেন ৭৫ জন। এ ছাড়া খুলনা বিভাগে ২৭, ময়মনসিংহে ১৫, বরিশালে ১২, চট্টগ্রামে ১২ এবং রাজশাহী বিভাগে ছয়জনের মৃত্যু হয়েছে। রংপুর ও সিলেট বিভাগে একজন করে ডেঙ্গু রোগী মারা গেছেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু
সরকারি সার্ভারের নাগরিক তথ্য অনলাইনে বিক্রি, গ্রেপ্তার ৫
পাওয়ারম্যান মালয়েশিয়া ২০২৬-এ বাংলাদেশের প্রথম পারিবারিক অংশগ্রহণ