জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়ল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ১৪ অক্টোবর পর্যন্ত পরীক্ষার্থীরা অনলাইনে ফরম পূরণ করতে পারবেন।
রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার্থীরা অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন। ফরম পূরণের পর ১৫ থেকে ১৭ অক্টোবরের মধ্যে ডেটা এন্ট্রি ও নিশ্চয়ন করতে হবে। এ কার্যক্রমের সময়সীমা শেষ হবে ১৭ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিটে।
এ ছাড়া সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়া যাবে ১৮ ও ১৯ অক্টোবর। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফি জমা দেওয়া যাবে।
নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ, ডেটা এন্ট্রি, নিশ্চয়ন ও পরীক্ষার ফি জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের নির্দেশনা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













