ইতালিতে যুব সমাজের ইফতার মাহফিল

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ মে ২০১৯, ২১:২৯
অ- অ+

ইতালির রাজধানী রোমে যুব সমাজের উদ্যোগে ব্যবসায়িক এলাকা ভিক্টোরিয়ার ফ্লেভার্স অফ ইন্ডিয়া রেস্টুরেন্টের হলরুমে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এই ইফতারে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সমিতি ইতালির সভাপতি আফতাব বেপারী, প্রথম নির্বাচিত সভাপতি কে এম লোকমান হোসেন, ইতালি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাসান ইকবাল, অল ইউরোপ বাংলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা লুৎফর রহমান, সভাপতি মনিরুজ্জামান মনির, ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাফফর হোসেন বাবুল, মাহবুব আলম প্রধান, ইতালি মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়না আহমেদ, শামিমা পপি, মেহেনাজ তাব্বাসুম শেলি, ইফরোজা খানম ইফা, শরীয়তপুর জেলা সমিতির সাধারণ সম্পাদক আক্তার হোসেন মামুন, ব্যবসায়ী আব্দুর রহমান, শহিদুল ইসলাম বাদশা, আফসার বেপারী, জাকির হোসেন গনি প্রমুখ।

যুব সমাজের নেতৃবৃন্দের মধ্যে উজ্জ্বল মৃধা, এনায়েত করিম, হাবীব মোকদম, ফারুক খালাসি, মোহাম্মদ আলী, শেখ মামুন, শাহাদাত হোসেন রনি, আলাউদ্দিন শিমুল, সুজন হাওলাদার, জহিরুল ইসলাম, শামীম মুন্সী, আমিন বেপারী, ইমরান মাতবর, সারোয়ার, সাব্বির রহমান, শহিদুল ইসলাম, রবিউল হোসেন সুনাম, বোরহান চৌকিদারসহ সামাজিক ও আঞ্চলিক নেতৃবৃন্দ।

ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় যুব সমাজের নেতৃবৃন্দ বলেন, অগ্রজদের পাশে থেকেই কমিউনিটির বিভিন্ন উন্নয়নমূলক কাজে এই যুব সমাজ অগ্রণী ভূমিকা পালন করবে। যেন রোমে অবস্থানরত দ্বিতীয় প্রজন্মের কাছে ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল একটি বাংলাদেশের রূপ চিত্র তুলে ধরতে পারে।

শেষে সারাবিশ্বের মুসলিম উম্মার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।(ঢাকাটাইমস/২৫মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4