আজিয়াটা গেম হিরো’র চুড়ান্ত পর্বে তৃতীয় ‘অন ফায়ার সায়ানাইড’

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ জানুয়ারি ২০২০, ১২:৫৩
অ- অ+

আজিয়াটা গেম হিরো টুর্নামেন্টের প্রথম আসরে তৃতীয়স্থান অর্জন করেছে বাংলাদেশি গেইমার টিম ‘অন ফায়ার সায়ানাইড’। আঞ্চলিক এ ই-স্পোর্টস টুর্নামেন্টটির আয়োজন করেছে এশিয়ান টেলিকম জায়ান্ট আজিয়াটা গ্রুপ বারহাদ।

সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক এ গেইমিং ইভেন্টটিতে অংশগ্রহণ করতে এশিয়ায় আজিয়াটার চার অপারেটিং প্রতিষ্ঠান বাংলাদেশের রবি আজিয়াটা, মালয়েশিয়ার বুস্ট, কম্বোডিয়ার স্মার্ট আজিয়াটা এবং ইন্দোনেশিয়ার এক্সএল আজিয়াটার মোট ১২ টি দল ৪৮ জন গেইমার নিয়ে অংশগ্রহণ করে।

মালয়েশিয়ায় আজিয়াটা গেম হিরো’র চূড়ান্ত পর্বে প্রতিটি দেশের শীর্ষ তিনটি দল অংশগ্রহণের সুযোগ পায়, যার প্রতিটি টিমে চারজন করে গেইমার ছিল। বাংলাদেশ থেকে প্রতিনিধিত্বকারী তিনটি টিম হল অন ফায়ার সায়ানাইড, বাংলা ইউনিটি এবং টিম ইনক্রেডিবল।

টুর্নামেন্টের তৃতীয় দল অন ফায়ার সায়ানাইড’কে পুরস্কার হিসাবে ৯ হাজার মার্কিন ডলার প্রদান করা হয়। এ টিমের সদস্যরা হলেন মুহাম্মদ নাজমুস সাকিব, খাজা কুতুব উদ্দিন, মাহমুদুল হাসান আসিফ এবং রেফাত আহমেদ রনি।

প্রতিযোগিতায় অংশ নিতে, গেইমারদের ফ্রি ফায়ার নামে একটি আকর্ষণীয় গেইম খেলতে হয়।

চূড়ান্ত পর্বে যাওয়ার আগে টিমগুলোকে গেম হিরোর বাংলাদেশ পর্বের ফাইনালে লড়াই করতে হয়েছে। দুটি পর্যায়ে অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশের গেম হিরো প্রতিযোগিতাটি। প্রথম পর্যায়ে অংশগ্রহণকারীদের এককভাবে লড়তে হয়, যার স্কোর স্বয়ংক্রিয়ভাবে একক লিডারবোর্ডে আপলোড হয়।

দুই লাখ বাংলাদেশি গেইমার এই গেমটির প্রতি তাদের আগ্রহ এবং দক্ষতা প্রদর্শনের জন্য নিবন্ধন করেছিল। তীব্র প্রতিযোগিতার মাধ্যমে প্রথম পর্যায় শেষে একক লিডারবোর্ডে শীর্ষ ৪৮ জন গেইমার চূড়ান্ত পর্যায়ে অংশ নিতে ১২টি স্কোয়াড গঠন করে। এই ১২ টি স্কোয়াড বাংলাদেশের জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় অংশ নেয়।

(ঢাকাটাইমস/১জানুয়ারি/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের ৪ বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল
জামায়াত নেতা আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর
আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, মামলা প্রত্যাহার করুন: জামায়াত আমির