বিপিএলে এবারও ব্যাটিংয়ে শীর্ষে রুশো

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২০, ১৮:৫৩
অ- অ+

টানা দ্বিতীয়বারের মত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি ব্যাটসম্যান রাইলি রুশো। শুক্রবার শেষ হওয়া বিশেষ ‘বঙ্গবন্ধু’ বিপিএলে ১৪ ইনিংসে ৪৯৫ রান করেছেন তিনি। গত আসরে ১৩ ইনিংসে ৫৫৮ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন রুশো। সেবার রংপুর রাইডার্সের হয়ে ও এবার খুলনা টাইগার্সের হয়ে খেলেছেন এই দক্ষিণ আফ্রিকান।

সদ্য শেষ হওয়া আসরে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম। ১৪ ইনিংসে ৪৯১ রান করেছেন তিনি। ১৫ ইনিংসে ৪৫৫ রান করে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন চ্যাম্পিয়ন রাজশাহী রয়্যালসের ওপেনার লিটন দাস ও দলটির আরেক ব্যাটসম্যান পাকিস্তানের শোয়েব মালিক। ৪৪৪ রান নিয়ে তালিকার পঞ্চম স্থানে কুমিল্লা ওয়ারিয়র্সের ইংল্যান্ডের খেলোয়াড় ডেভিড মালানের।

বঙ্গবন্ধু বিপিএলের শীর্ষ পাঁচ ব্যাটসম্যান

খেলোয়াড়

ম্যাচ

ইনিংস

রান

সেঞ্চুরি

হাফ সেঞ্চুরি

গড়

রুশো (খুলনা)

১৪

১৪

৪৯৫

০

৪

৪৫.০০

মুশফিক (খুলনা)

১৪

১৪

৪৯১

০

৪

৭০.১৪

লিটন (রাজশাহী)

১৫

১৫

৪৫৫

০

৩

৩২.৫০

শোয়েব (রাজশাহী)

১৫

১৫

৪৫৫

০

৩

৩৭.৯১

মালান (কুমিল্লা)

১১

১১

৪৪৪

১

৩

৪৯.৩৩

(ঢাকাটাইমস/১৮ জানুয়ারি/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশ বিমানে বড় রদবদল, নতুন জনসংযোগ মহাব্যবস্থাপক শাহনুর আহমেদ
কাফরুলে তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক গ্রেপ্তার
খুলনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অবসরপ্রাপ্ত সিআইডি কর্মকর্তা নিহত
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি নেতা ওবায়দুল্লাহ মাসুদের মনোনয়ন প্রত্যাহার