হ্যান্ডসাম হতে সার্জারি করাবেন সৃজিত

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৪:২৫| আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ২০:৩০
অ- অ+

অল্প কিছুদিন হলো বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলাকে বিয়ে করেছেন ওপার বাংলার নামী পরিচালক সৃজিত মুখার্জি। আপাতত স্ত্রীর প্রেমে হাবুডুবু অবস্থা পরিচালকের। মাঝে মধ্যেই মিথিলাকে নিয়ে তিনি নানা আদুরে পোস্ট দেন সোশ্যাল মিডিয়ায়। বোঝাতে চান, মিথিলাকে তিনি কতটা ভালোবাসেন।

সেই মিথিলার চোখে হ্যান্ডসাম দেখাতে এবার বোটক্স ও সার্জারি করানোর সিদ্ধান্ত নিয়েছেন ‘রাজকাহিনী’ ছবির পরিচালক সৃজিত মুখার্জি। তবে সত্যি সত্যি এমন সিদ্ধান্ত নেননি পরিচালক। বাংলাদেশি এক নেটিজেনের কমেন্টের রিপলে দিতে গিয়ে বোটক্স ও সার্জারি করানোর প্রসঙ্গ তোলেন তিনি।

ঘটনা হচ্ছে, সম্প্রতি সৃজিতের সঙ্গে মিথিলার বিয়ে হওয়া নিয়ে ইনস্টাগ্রামে একটি বিরূপ মন্তব্য করেন বসেন মো. আলিম নামে এক বাংলাদেশি নেটিজেন। তিনি তার পোস্টে লিখেন, ‘তাহসানের মতো হ্যান্ডসাম বয়কে ছেড়ে দিয়ে ওল্ড বয়কে ধরেছেন মিথিলা।’

আলিমের লেখাটি স্ক্রিন শট দিয়ে সৃজিত তার ইনস্টাগ্রামে পোস্ট করেন। লিখেন, ‘আমি জানি। রোজ আয়না দেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদি। বোটক্স আর প্লাস্টিক সার্জারি, দুটোর জন্যই টাকা জমাচ্ছি।’ সৃজিত যে নেহাতই এই জবাব মজা করে দিয়েছেন, তা তার উত্তরের পাশে ইমোজিগুলো দেখেই বোঝা যায়।

প্রসঙ্গত, প্রায় এক বছর প্রেম করার পর গত ৬ ডিসেম্বর মিথিলা রশীদকে ভালোবেসে বিয়ে করেন সৃজিত মুখার্জি। মিথিলা ২০০৬ সালে প্রথম বিয়ে করেছিলেন বাংলাদেশি গায়ক ও অভিনেতা তাহসান রহমানকে। তাদের আইরা নামে একটি মেয়ে আছে। ২০১৭ সালে তাহসান-মিথিলার ডিভোর্স হয়ে যায়।

ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Semiconductors: A New Economic Opportunity, A New Prospect for Bangladesh
আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি
অর্থনীতিতে নতুন সম্ভাবনা সেমিকন্ডাক্টর, বাংলাদেশের জন্য নতুন সুযোগ
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা