মেলায় আহমেদ এ টি এম ফারুকের ‘অব্যক্ত বেদনা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:১৫
অ- অ+

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে আহমেদ এ টি এম ফারুকের কবিতাগ্রন্থ ‘অব্যক্ত বেদনা’। বইটি পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে চিরদিন প্রকাশনীর ৪৯৮ নম্বর স্টলে।

আহমেদ এ টি এম ফারুকের কবিতায় সমসাময়িক বিভিন্ন বিষয় উঠে এসেছে। তিনি তার কবিতায় কখনো টেনে এনেছেন অতীতের কোনো সুখস্মৃতি। আবার কখনো কখনো তিনি বলেছেন জীবনের দর্শন সম্পর্কে। আহমেদ এ টি এম ফারুক তার কবিতায় তুলে এনেছেন প্রেম-ভালোবাসা ও মোহকে। চমৎকার শব্দ চয়ন ও বাক্য গঠনের মাধ্যমে কবিতায় তিনি বলেছেন একজন প্রেমিকের না বলা কিছু কথা।

শুরুর দিকে অনীক মাহমুদ নামে সাহিত্যে পদচারণা ছিল আহমেদ এ টি এম ফারুকের। এই নামে তার একটি উপন্যাস ও চারটি কবিতা গ্রন্থ প্রকাশিত হয়। এছাড়াও জনক বঙ্গবন্ধু নামে গত বছর একটি কাব্যগ্রন্থও প্রকাশিত হয়। শিল্প-সাহিত্যের পাশাপাশি তিনি উপস্থাপনা ও মঞ্চে অভিনয় করে থাকেন।

আহমেদ এ টি এম ফারুকের একটি উপন্যাস, একটি নাটক ও একটি ভ্রমন কাহিনি প্রকাশের অপেক্ষায় আছে। এছাড়া এবারের বইমেলাতেই চিরদিন প্রকাশনী থেকে ‘নীল অপরাজিতা’ নামে আরেকটি কবিতাগ্রন্থও প্রকাশ হওয়ার কথা রয়েছে।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/জেআর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কলকাতায় উপ-হাইকমিশনের প্রথম সচিব হলেন উম্মে মারুফা
ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ সেনা হেফাজতে
মডেল স্নিগ্ধাকে ‘মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান গ্রুপের চেয়ারম্যান
বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, মাগুরার সাবেক এসপি জহিরুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা