সাজঘরে ফিরলেন লিটন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ মার্চ ২০২০, ১৩:৪২
অ- অ+

সিরিজ জয়ের লক্ষ্যে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন টাইগার কাপ্তান মাশরাফি বিন মুর্তজা। ওপেনিং জুটিতে তামিম ইকবাল ও লিটন দাস শুরুটা দারুণ করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে সাজঘরে ফিরলেন লিটন।

আগের ম্যাচেই করেছিলেন দারুণ এক সেঞ্চুরি। আজও শুরু করেছিলেন ভালোই। তবে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে সাজঘরে ফিরলেন লিটন দাস। ১৪ বলে ২ চারে ৯ রান করেন এই ডানহাত ব্যাটসম্যান।

জিম্বাবুয়ের বিপক্ষে বরাবরই বাংলাদেশ ভালো খেলে। তাই প্রথম ম্যাচের বিশাল ব্যবধানে জয়ের পর দ্বিতীয় ম্যাচেও স্বাভাবিকভাবে টাইগারদের আত্মবিশ্বাস তুঙ্গে। প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ১৬৯ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নেয়। যা ছিল টাইগার ওয়ানডে ক্রিকেট ইতিহাসে রানের ব্যবধানে সবচেয়ে বড় জয়। আর আজকের ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে চাইবে স্বাগতিকরা।

অন্যদিকে আজকের ম্যাচে জিতে সিরিজে সমতা ফেরাতে মরিয়া জিম্বাবুয়ে।

(ঢাকাটাইমস/০৩ মার্চ/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তাকে নিয়ে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ দাবি যুবদল নেতা নাজির হাসানের
ধানমন্ডিতে চোরাচালানের ৮৯ লাখ টাকার স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২
মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা, জানুন কবে- কোথায়?
ছিনতাইয়ে ব্যবহৃত অস্ত্রের বাজারে অভিযান, ৪৬৪ ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা