করোনা নিয়ে যত ভুল ধারণা

ফিচার ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ মার্চ ২০২০, ১৫:০৫| আপডেট : ২৬ মার্চ ২০২০, ১৫:৩৬
অ- অ+

মহামারি করোনাভাইরাস। ঠেকাতে মরিয়া মানুষ। চিকিৎসকরা এখনো এই রোগের কূলকিনারা করতে পারেননি। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো রোগটি নিয়ে নানান ভুল ধারণা প্রচার হচ্ছে। সেগুলো সম্পর্কে ওয়াকিবহাল থাকা জরুরি।

০১. নির্দিষ্ট কোনও বয়স নয়, যে কোনও বয়সের লোকের করোনাভাইরাস হতে পারে। আগে থেকে অসুস্থ থাকলে আরও ভয়ঙ্কর হতে পারে করোনা।

০২. গরম, আপেক্ষিক আর্দ্রতা বেশি এমন এলাকাতেও করোনার জীবাণু ছড়াতে পারে। গরমে জীবাণু মরে যায় এমন কোনও স্পষ্ট প্রমাণ নেই।

০৩. ঠাণ্ডা ও তুষারপাতে করোনা কমে না।

০৪. গরম পানিতে গোসল করলে করোনার জীবাণু মরে যায় না।

০৫. করোনার জীবাণু মারতে হ্যান্ড ড্রায়ার কোনও উপায় নয়।

০৬. স্টেরিলাইজেশনের জন্য অত বেগুনি রশ্মি ব্যবহার করবেন না। এতে ত্বকে জ্বালা হতে পারে।

০৭. কারও জ্বর থাকলে থার্মাল স্ক্যানারে বোঝা সম্ভব। কিন্তু সেই জ্বর করোনাভাইরাস কিনা বোঝা সম্ভব নয়।

০৮. সারা শরীরে অ্যালকোহল বা ক্লোরিন ছেটালে শরীরে ইতিমধ্যেই ঢুকে যাওয়া করোনার জীবাণু মরবে না।

০৯.নিউমোনিয়া বা এ ধরনের জ্বরের কোনও টিকা নেওয়া থাকলে করোনা হবে না এমন ভাবা ঠিক নয়।

১০. নাকে নিয়মিত স্যালাইন ঘষলে করোনা সংক্রমণ ঠেকানো যাবে এমনটা নয়।

১১. রসুন শরীরের পক্ষে উপকারী ঠিকই কন্তু তাতে করোনা আটকানোর কোনও প্রমাণ নেই।

১২. জীবাণুর ওপর অ্যান্টবায়োটিক কাজ করে না, করে ব্যাকটিরিয়ার ওপর।

১৩. করোনার প্রতিষেধক হিসেবে এখনও কোনও ওষুধ আবিষ্কার হয়নি।

(ঢাকাটাইমস/২৬মার্চ/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সামাজিক মাধ্যমে পুলিশকে নিয়ে অপপ্রচার, আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি
সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ, অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র
প্রতিমন্ত্রীর পদমর্যাদায় আইরিন খানকে জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি নিয়োগ
দেশি অস্ত্রশস্ত্র নিয়ে ফলদ ও বনজ গাছের চারা কর্তন, শাস্তির দাবি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা