দাম কমিয়ে ফিরে এলো গ্যালাক্সি জে টু কোর

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২০, ১০:৪৫
অ- অ+

২০১৮ সালে বাজারে এসেছিল স্যামসাং গ্যালাক্সি জে টু কোর। এই ফোনটির ২০২০ সালের এডিশন এলো। আগের ভার্সনের চেয়ে দাম কমেছে। ভারতে ফোনটি বিক্রি হচ্ছে ছয় হাজার রুপিতে।

অ্যানড্রয়েড গো এডিশনের এই ফোনে ২৬০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। এই ফোনের ডিসপ্লের উপরে ও নীচে চওড়া বেজেল থাকবে।

২০১৮ সালে বাজারে এসেছিল গ্যালাক্সি জে টু কোর। যদিও ২০১৯ সালে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি জানিয়েছিল গ্যালাক্সি জে সিরিজের পরিবর্তে গ্যালাক্সি এ সিরিজের ফোনগুলো বাজারে আসবে।

গ্যালাক্সি জে টু কোর লঞ্চের প্রায় দুই বছর পর পরে একই ডিজাইনে ভারতে এল গ্যালাক্সি জে টু কোর ২০২০ এডিশন।

১ জিবি র‌্যাম ও ১৬ জিরি রমে এই ফোন পাওয়া যাবে। ইতিমধ্যে ভারতে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই ফোন বিক্রি শুরু হয়েছে। কালো, নীল ও সোনালি রঙে পাওয়া যাবে ফোনটি।

এই ফোনে রয়েছে একটি ৫ ইঞ্চির ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে ১.৪ গিগাহার্জের কোয়াড-কোর প্রসেসর। সঙ্গে রয়েছে ১ জিবি র‌্যাম ও ১৬ জিবি স্টোরেজ। ২০১৮ সালের মডেলে ৮ জিবি স্টোরেজ ব্যবহার হয়েছিল।

(ঢাকাটাইমস/৩০এপ্রিল/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা ঢাকা রেঞ্জ ডিআইজির
গেন্ডারিয়ায় পাগলকে মারধরে বাধা দেওয়ার ক্ষোভে হত্যা করা হয় মান্নানকে: র‍্যাব
আগামী বছরের মধ্যে ঢাকায় ৫০ কোটি লিটার নিরাপদ পানি সরবরাহ সম্ভব হবে : মির্জা ফখরুল
আলোচিত তিন ঘটনায় পুরস্কৃত পুলিশের ১৫ সদস্য
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা