জুনেই অনুশীলনে নামবে শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ মে ২০২০, ০৮:১৬
অ- অ+

দীর্ঘদিন ধরে থেমে আছে ক্রিকেট। করোনাভাইরাসের প্রকোপ শুরুর সময় থেকেই বন্ধ করে দেয়া হয়েছে সব ধরণের খেলাধুলা। প্রায় আড়াই মাস পর ধীরে ধীরে স্বাভাবিক হতে যাচ্ছে ক্রীড়াঙ্গন।

এরিমধ্যে কয়েকটি দেশের ঘরোয়া ফুটবল লিগ শুরু হয়েছে, হচ্ছে। শুরু করার অপেক্ষায় ক্রিকেটও। ম্যাচ না হোক অন্তত অনুশীলন তো শুরু করা যায়। কেন জুলাই-আগস্টে রয়েছে বাংলাদেশ ও ভারতের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ।

শ্রীলঙ্কায় করোনার প্রকোপ কিছুটা কমে এসেছে। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৮ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৫৮৪ জন আর মৃত্যু হয়েছে ৯ জনের। গত কয়েকদিনে আক্রান্তও হচ্ছেন না নতুন করে।

তাই দেশটির ক্রিকেট বোর্ড। দলের প্রধান কোচ মিকি আর্থার জানিয়েছেন, ১ জুন থেকে অনুশীলনের পরিকল্পনা নিয়েছেন তারা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকেও পাওয়া গেছে অনুশীলন শুরুর জন্য ইতিবাচক সাড়া।

এনিয়ে আগামী বুধবার মিকি আর্থারের সঙ্গে বৈঠকে বসেন দলের সহকারী কোচ গ্রান্ট ফ্লাওয়ার, এসএলসি প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা, প্রধান নির্বাচক আসান্থা ডি মেল, মেডিকেল বিশেষজ্ঞ ও শ্রীলঙ্কা ক্রিকেটের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৈঠক শেষে ক্রিকইনফোকে মিকি আর্থার জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সবুজ সংকেত পেলে অধিনায়ক ও কোচিং স্টাফদের সঙ্গে বসব। আশা করি ১ তারিখ থেকেই অনুশীলন শুরু করা যাবে।

তবে অনুশীলন শুরু করলেও গোটা দলকে একসঙ্গে মাঠে নামানোর পরিকল্পনা নেই। এর জন্য বিভিন্ন স্বাস্থ্যবিধি অনুসরণ করবে লঙ্কান ক্রিকেট বোর্ড।

(ঢাকাটাইমস/২২ মে/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজি, উত্তরা পূর্ব থানার অভিযানে গ্রেপ্তার ৩
বিনিয়োগে ইতিবাচক পরিবেশ তৈরি করছে সরকার: প্রধানমন্ত্রী
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে এক রাতে আটক ৩৬৩
৫১তম বিশেষ বিসিএসে আবেদন করতে যা করবেন