লকডাউনে প্রতিদিন নদী সাঁতরে কাজে যান তিনি

ফিচার ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ মে ২০২০, ১০:১৫
অ- অ+

লকডাউন। সড়কে বন্ধ গাড়ি। নদীতে নেই খেয়া। কিন্তু কী উপায়? কাজে তো যেতে হবে। না হলে তো পেট চলবে না। তাই রোজ নদী সাঁতরে কাজে যান ২৮ বছরের সঞ্জয় পাল। ভারতের নদীয়ার এক সোনার দোকানের কর্মচারী সঞ্জয় ইদানিং নদীতে সাঁতার কেটে কাজে পৌঁছে যান। করোনাভাইরাস এবং লকডাউনের কারণে জলপথে পরিবহণ বন্ধ হয়। এর জেরেই গত ২০ দিন ধরে সাঁতরে কাজে পৌঁছচ্ছেন সঞ্জয়, নিজের ও পরিবারের পেটের তাগিদে।

'আমি মোটেই ভালো সাঁতার জানি না। তবে আর কোনও উপায় নেই। তবে পাঁচ জনের পরিবারে খাবার জোগাড় করতে হুগলি নদীতে ২ ঘণ্টা সাঁতার কেটে কাজে পৌঁছাই।' বলছিলেন সঞ্জয়।

মাসিক ১০ হাজার রুপি বেতন তার। ছুটি নিলে ওই দিনের টাকা কাটা যায়। এমন অবস্থায় হুগলি নদীতে সাঁতার ছাড়া উপায় থাকে না সঞ্জয়ের কাছে। 'মালিক বলেছেন, ছুটি নিলে টাকা কাটবে। আগে বোট পেয়ে যেতাম। লকডাউনে তা বন্ধ। তাই সাঁতরে কাজে পৌঁছাতে হচ্ছে।'

গোটা ঘটনা জানার পর সঞ্জয়ের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত।

(ঢাকাটাইমস/২৩মে/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তীব্র গ্যাস সংকট সারা দেশে, বিপর্যস্ত শিল্পকারখানা ও সিএনজি স্টেশন
ভারতজুড়ে জেনজি আন্দোলনের চাপে মোদি সরকার, সংহতি জানাচ্ছেন প্রবাসীরাও
মাদকের বিরুদ্ধে কোনো ছাড় নেই, পুলিশও ছাড় পাবে না: খুলনা রেঞ্জ ডিআইজি
বাবার দাফন শেষে রাতে চাকরি, সকালে পরীক্ষা; সেই ইকনের পড়াশোনার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা