আদালত প্রাঙ্গণে পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা উপকরণ চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ জুন ২০২০, ১৬:৫৮
অ- অ+

করোনাকালীন দেশের আদালত প্রাঙ্গণে থার্মাল স্ক্যানার স্থাপন, প্রতিটি কোর্ট রুমের সামনে রিমোট থার্মোমিটার, পর্যাপ্ত স্যানিটাইজার, সাবান এবং হাত ধোয়ার উপকরণ সরবরাহসহ স্বাস্থ্যবিধি প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বুধবার ইমেইলের মাধ্যমে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব ও ব্যারিস্টার মোহাম্মদ কাওছার রিটটি দায়ের করেন।

বিষটি সাংবাদিকদের জানান হুমায়ন কবির পল্লব।

তিনি বলেন, রিট আবেদনের ওপর বিচারপতি জেবিএম হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে শুনানি হবে। এতে বলা হয়েছে, করোনাভাইরাস ইতোমধ্যে সারাদেশে ছড়িয়ে পড়েছে।ক বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে করোনা হয়ত কখনোই পৃথিবী থেকে বিদায় নিবে না। আগামী ১৫ জুন কোর্ট খুলে গেলে লাখ লাখ বিচার প্রার্থী কোর্ট প্রাঙ্গণে উপস্থিত হবেন। ফলে, দেশের কোর্ট প্রাঙ্গণই হয়ে যেতে পারে করোনার নতুন হট স্পট।

ইতিমধ্যে অসংখ্য আইনজীবী ও কোর্ট স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন, অনেকে মারাও গেছেন। বিচারকগণও এর থেকে মুক্ত নন। আদালত প্রাঙ্গণ থেকে করোনা সারা দেশে প্রবল বেগে ছড়িয়ে পড়তে পারে। তাই কোর্ট খোলার আগেই দেশের সকল আদালত প্রাঙ্গণে থার্মাল স্ক্যানার স্থাপন, প্রতিটি কোর্ট রুমের সামনে রিমোট থার্মোমিটার, পর্যাপ্ত সেনেটাইজার, সাবান এবং হাত ধোয়ার উপকরণসহ সারাদেশে কোর্ট পরিচালনায় স্বাস্থ্যবিধি প্রণয়নের নির্দেশনা চাওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/৩জুন/এআইএম/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপিবিএনের ক্ষমতার পরিধি বাড়ছে, মন্ত্রিসভায় খসড়া আইন অনুমোদন
রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেলেন যিনি
২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
বিমানবন্দরে দুই ভারতীয়ের ট্রলি থেকে ৫ কেজি কুশ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা