করোনা পরীক্ষার পোর্টেবল যন্ত্র আনল অক্সফোর্ড

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ জুলাই ২০২০, ২০:২৯
অ- অ+

অবিশ্বাস্য কম দামে করোনা পরীক্ষার ‘পোর্টেবল’ যন্ত্র তৈরি করলেন অক্সফোর্ডের বিজ্ঞানীরা। ২ ইঞ্চির চেয়ে সামান্য লম্বা এই যন্ত্রটি তৈরি করেছেন চীনে কর্মরত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।

বিজ্ঞানীদের দাবি, তাদের তৈরি ল্যাম্প প্রযুক্তি নির্ভর এই যন্ত্রটির সাহায্যে মাত্র ৩০ থেকে ৪৫ মিনিটের মধ্যেই করোনা পরীক্ষার ফলাফল জানিয়ে দিতে পারবে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, এই ল্যাম্প প্রযুক্তিকে কাজে লাগিয়েই বর্তমানে বিভিন্ন পরীক্ষাগারে দ্রুত নানা ধরনের পরীক্ষার ফলাফল জানানো হয়। এখানেও আরটি-ল্যাম্প প্রযুক্তির সাহায্যে ভাইরাল আরএনএ পরীক্ষা পদ্ধতির সরলীকরণ করা হয়েছে।

সম্প্রতি মার্কিন সংস্থা বিডির তৈরি এমনই একটি ‘পোর্টেবল’ যন্ত্রকে করোনা পরীক্ষার ক্ষেত্রে অনুমোদন দিয়েছে মার্কিন স্বাস্থ্য সংস্থা এফডিএ। বিডি ভেরিটর প্লাস নামের এই যন্ত্রটি আকারে একটি স্মার্টফোনের মতোই। ওই যন্ত্রটির সাহায্যে নাক থেকে শ্লেষ্মা সংগ্রহ করে অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে অল্প সময়ের মধ্যেই করোনা পরীক্ষার ফলাফল নির্ভুল ভাবে জানিয়ে দেওয়া সম্ভব বলে দাবি করেছে ওই সংস্থা।

তবে অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি এই যন্ত্রটি আকারে বিডি ভেরিটর প্লাসের চেয়ে অনেকটাই ছোট। জানা গিয়েছে, অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি এই যন্ত্রটির দাম ২৫ ডলারের চেয়েও কম হতে পারে।

(ঢাকাটাইমস/১১জুলাই/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫ দিনেও খোঁজ নেই বিমানের কেবিন ক্রু মীর্জা আদনানের, উদ্বিগ্ন পরিবার
Semiconductors: A New Economic Opportunity, A New Prospect for Bangladesh
আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি
অর্থনীতিতে নতুন সম্ভাবনা সেমিকন্ডাক্টর, বাংলাদেশের জন্য নতুন সুযোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা