জেমস বন্ডের সিনেমার ফোন বাস্তবে

জেমস বন্ড সিরিজের আপকামিং সিনেমা ‘নো টাইম টু ডাই’ তে একটি নতুন নকিয়া ফোনকে দেখা গেছে। যার পরেই চর্চা শুরু হয়েছে এই ফোনটি নকিয়া ৭.৩ নামে বাজারে আসবে। জেমস বন্ডের এই সিনেমার অফিসিয়াল পার্টনার নকিয়া। সেহেতু হয়তো ইচ্ছাকৃত কোম্পানি তাদের এই নতুন ফোনকে সিনেমায় দেখিয়েছে।
শুধু তাই নয়, নোকিয়া মোবাইলের চিফ প্রোডাক্ট অফিসার এবং উত্তর আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জুহো সারভিকাস, নকিয়ার এই নতুন ফোনের ছবিটি টুইট করেছে। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘আমি খুব উত্তেজিত, অপেক্ষা করতে পারছিনা’। যার পরে এই ফোন নিয়ে চর্চা আরও বেড়ে যায়।
যদিও নোকিয়ার তরফে এখনও পর্যন্ত এই ফোনের নাম জানানো হয়নি। তবে নিশ্চিত যে কোম্পানি আরও একটি ফোনের ওপর কাজ করছে। যদি সত্যি এই ফোনটি নকিয়া ৭.৩ হয়, তাহলে এটি মিড রেঞ্জে আসবে। তবে এই ফোনে কি স্পেসিফিকেশন থাকবে তা এখনও অজানা।
(ঢাকাটাইমস/২০আগস্ট/এজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













