জ্যোতিষশাস্ত্র নিয়ে ওয়েবসাইট চালু

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২০, ১৩:৩৪
অ- অ+

চালু হয়েছে জ্যোতিষশাস্ত্রবিষয়ক ‘আজমেরী জেমস হাউজ বিডি ডটকম’ (www.ajmerigemshousebd.com) ঠিকানার একটি ওয়েবসাইট।

রাশি সম্পর্কে জানতে, জ্যোতিষশাস্ত্র এবং জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতীর যোগাযোগ করা যাবে ওয়েবসাইট থেকে। এতে যুক্ত হবে জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন বিষয় ছাড়াও বিভিন্ন রত্মপাথর, রত্মপাথরের দাম এবং গুণাগুণ, নানা ধরনের সমস্যা সমাধান নিয়ে আলোচনাসহ আরো নানা আয়োজন।

শেষ দর্শন আজমেরী জেমস হাউজ লিমিটেড বসুন্ধরা সিটি শপিংমলের লেবেল-১, ব্লক-ডি-এর ৭৩ ও ৭৪ নম্বর দোকান। প্রতিষ্ঠানটি আসল রত্মপাথর বিক্রির একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট থাকলে এবার নতুন ডিজাইনে এবং নানা ধরনের আয়োজন ও সেবা যুক্ত হচ্ছে।

প্রতিষ্ঠানটির কর্ণধার এবং প্রখ্যাত জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী বলেন, ‘আমাদের ওয়েবসাইট অনেক আগেই চালু হয়েছে কিন্তু এবার ওয়েবসাইটে আমরা নতুন নতুন আয়োজন যুক্ত করছি। ডিজিটাল বাংলাদেশে ওয়েবসাইট, ফেসবুক, টুইটার, ইউটিউবসহ ডিজিটাল প্ল্যাটফর্ম হচ্ছে মানুষের কাছে পৌঁছানোর সহজ উপায়। আর এটি এখন সময়ের দাবিও। ভার্চুয়াল যুগে মানুষ ওয়েবসাইটে প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে জানতে চায়, জানতে চায় প্রতিষ্ঠানের কি কি সার্ভিস বা পণ্য সম্পর্কে ধারনা। আমাদের নতুন ওয়েবসাইটে যুক্ত হচ্ছে নতুন অনেক কিছুই।’

লিটন দেওয়ান চিশতী আরো বলেন, ‘আজমেরী জেমস হাউজ বিডি ডটকম’ সাজানো হচ্ছে আমাদের থেকে যারা নিয়মিত সেবা নেন বা নেবার কথা ভাবেন তাদের জন্যই। প্রবাসে অনেকেই থাকেন যারা আমাদের সম্পর্কে জানতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, তাদের জন্যও সুবিধা হবে ওয়েবসাইটের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে। মোবাইল ফোন ছাড়াও ফেসবুকের মাধ্যমে পরামর্শ নিতে সরাসরি সাক্ষাতের জন্য যোগাযোগ করা যাবে।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সপ্তম দিনে মার্কিন মিত্রদের ওপর ইরানের হামলা আরও জোরদার
কুয়েতে মাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু, জানা গেল পরিচয়
ট্রেনের ১৬ মার্চের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ
জুমা’র নামাজের পর বিক্ষোভের ডাক জামায়াতের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা