ঢাকার ইতালীয় দূতাবাসে রি-এন্ট্রি ভিসার আবেদন শুরু

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২০, ২১:০৭
অ- অ+

করোনাভাইরাস পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর কোনো প্রকার এপয়েন্টমেন্ট ছাড়াই রি-এন্ট্রি ভিসার আবেদন জমা নেয়া শুরু করেছে ঢাকাস্থ ইতালীয় দূতাবাস। রবিবার (২০ সেপ্টেম্বর) থেকে তাদের একমাত্র অফিসিয়াল এজেন্সি ভিএফএস গ্লোবালের মাধ্যমে আবেদন জমা নেয়া হচ্ছে।

কোনো দালালের মাধ্যমে নয়, রি-এন্ট্রি ভিসা জমা দিতে হবে নিজেকেই, ভিএফএস ওয়েবসাইটে নির্ধারিত ফি দিয়ে।

করোনাকালে ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে আটকেপড়া প্রবাসীদের যাদের ইতালিয়ান স্টে পারমিট (পেরমেসসো দি সোজ্জর্নো) মেয়াদোত্তীর্ণ হয়েছে, তাদের ইতালি ফিরতে বাধ্যতামূলক রি-এন্ট্রি ভিসা প্রয়োজন। এজন্য প্রয়োজনীয় ডকুমেন্টস তথা চেকলিস্ট থেকে যে কোনো বিষয়ে ছাড় দেয়া কিংবা চেকলিস্টের বাইরে যে কোনো বাড়তি ডকুমেন্টস চাওয়ার অধিকার সংরক্ষণ করে ইতালীয় দূতাবাস।

প্রসঙ্গত, ইতালির পুলিশ অফিস (কস্তুরা) থেকে ক্লিয়ারেন্স পেতে বিলম্ব না হলে প্রচলিত নিয়মে রি-এন্ট্রি ভিসা ২১ দিনে ইস্যু হয়ে থাকে। ইতালির যেসব প্রবাসীর রি-এন্ট্রি ভিসা দরকার তাদের আবেদনের আহ্বান জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বার-হোটেলে অনিয়মের বিরুদ্ধে এনবিআরের অভিযান চলবে, একদিনে চার প্রতিষ্ঠান থেকে যা যা জব্দ হলো
সব ক্রীড়াবিদকে ‘ক্রীড়া কার্ডের’ আওতায় আনার উদ্যোগ
রামপালে দুই ইউনিটে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন
সালাম দেওয়া সেই পথশিশুদের দুপুরে খাওয়ালেন প্রধানমন্ত্রী