নতুন ছবিতে ভাবনা

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ নভেম্বর ২০২০, ১২:০৯
অ- অ+

এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। বর্তমানে তিনি নুরুল আলম আতিক পরিচালিত সরকারি অনুদানের মুক্তিযুদ্ধভিত্তিক ‘লাল মোরগের ঝুঁটি’ ছবির শুটিং করছেন। এটি তার দ্বিতীয় ছবি। এর আগে অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ ছবিতে অভিনয় করে দর্শকমহলে প্রশংসিত হন তিনি।

জানা গেছে, টাঙ্গাইলের বিভিন্ন লোকেশনে চলছে ‘লাল মোরগের ঝুঁটি’ ছবির শুটিং। ভাবনা জানান, ‘লাল মোরগের ঝুঁটি’ ছবির জন্য নিজেকে তিন মাস ধরে প্রস্তুত করেছেন তিনি।

নতুন ছবি নিয়ে অভিনেত্রী ভাবনা বলেন, মুক্তিযুদ্ধভিত্তিক ‘লাল মোরগের ঝুঁটি’ ছবিতে আমাকে দেখা যাবে ‘পদ্ম’ নামক চরিত্রে। লকডাউনের আগে প্রায় তিন মাস ধরে ছবির প্রস্তুতি নিয়ে এরপর শুটিং শুরু করেছি। আশা করি, ছবিটি দর্শকদের ভালো লাগবে।’

উল্লেখ্য, সম্প্রতি বিঞ্জে মুক্তি পেয়েছে ভাবনা অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মুখ আসমান’। এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা অনিমেষ আইচ। এতে ভাবনার অভিনয় প্রশংসিত হয়েছে।

ঢাকাটাইমস/১০নভেম্বর/এলএম/এসকেএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় মার্শাল আর্ট অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ
মিরপুর-ফার্মগেট মেট্রো স্টেশনের সন্দেহজনক বস্তু বোমা নয়, আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির
মিরপুর ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমা সদৃশ বস্তু, ঘটনাস্থলে সিটিটিসি
বগুড়ায় পিকআপ-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা