পরিচালনায় আসছেন অমিত হাসান

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ এপ্রিল ২০২১, ১১:৩৫
অ- অ+

অভিনেতা অমিত হাসান চলচ্চিত্রের মানুষ। তার ক্যারিয়ার শুরু হয়েছিল নায়ক হিসেবে। বহু চলচ্চিত্রে তিনি কখনো মূল নায়ক, আবার কখনো সাইড নায়ক হিসেবে অভিনয় করেছেন। তবে গত কয়েক বছর ধরে পর্দায় তার উপস্থিতি ভয়ংকর। অর্থাৎ, বর্তমানে খল চরিত্রে অভিনয় করেন অমিত হাসান।

এই অভিনেতা এবার নাম লেখাতে চলেছেন পরিচালনায়। তবে কোনো চলচ্চিত্র পরিচালনা করছেন না। শোনা যাচ্ছে, একটি টিভি নাটক পরিচালনা করবেন অমিত হাসান। সেই নাটকে তিনি অভিনয়ও করবেন। এর আগেও বহু নাটকে তাকে অভিনয় করতে দেখা গেছে। তবে পরিচালনায় এই প্রথম।

অমিত হাসান বলেন, ‘আমি শতাধিক টিভি নাটকে অভিনয় করেছি। এবার নিজেই পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছি। লকডাউন ও করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে শুটিং শুরু করবো। এই নাটকের জন্য আমি একটা গানও লিখেছি এবং সুর করেছি। এটিতে কণ্ঠ দিয়েছেন আলী মুস্তাফা।’

এদিকে, করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ১৪ এপ্রিল থেকে শুরু হচ্ছে সাতদিনের সর্বাত্মক লকডাউন। এ সময় সবধরনের শুটিং বন্ধ থাকবে। চলবে না সিনেমা হলও। তাই পরিচালক হিসেবে অমিত হাসানের কাজ শুরু করতে একটু অপেক্ষা করতেই হবে।

সাতদিনের সর্বাত্মক লকডাউন শেষ হওয়ার পর করোনা পরিস্থিতি বিবেচনায় লকডাউন যদি আরও বাড়ে, তবে অমিত হাসানের অপেক্ষার প্রহরও কিছুটা বাড়বে। তাই কবে থেকে তিনি ক্যামেরার পেছনে কাজ শুরু করতে পারবেন, তা পুরোটাই নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর।

ঢাকাটাইমস/১২এপ্রিল/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4