উপায়ের মাধ্যমে কর্মীদের বেতন দেবে ফ্যালকন গ্রুপ

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ জুন ২০২১, ০৯:১৩
অ- অ+

দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান, উপায় এর মাধ্যমে কর্মীদের বেতন প্রদানে ফ্যালকন গ্রুপের সাথে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উপায় এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সাইদুল হক খন্দকার এবং ফ্যালকন গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মাহাতাব উদ্দিন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

উপায় এর পক্ষে চিফ স্ট্র্যাটেজি অফিসার জিয়াউর রহমান, চীফ ফিন্যান্সিয়াল অফিসার নূর-ই-আলম সিদ্দিকী, ডাইরেক্টর (বিজনেস সেল্স) সাদ মোহাম্মদ ফজলুল করিম, ডাইরেক্টর (ডিস্ট্রিবিউশন সেল্স) বিপ্লব ব্যানার্জী, সিনিয়র ম্যানেজার (বিজনেস সেল্স) এস এম ওয়াহিদ ফেরদৌস এবং ফ্যালকন গ্রুপের মহাব্যবস্থাপক দুলাল চন্দ্র সরকার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠনে উপস্থিত ছিলেন।

সব শ্রেণীর জনগনকে আরো বৃহৎ পরিসরে আর্থিক সেবা দেওয়া লক্ষ নিয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবিসিডিয়ারী উপায় চলতি বছরের মার্চ মাসে যাত্রা শুরু করে।

(ঢাকাটাইমস/১৭জুন/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক প্রশাসকের হিসাব নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিল ডিএনসিসি
পদত্যাগ করলেন গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহ
ইরানের তাণ্ডব, দফায় দফায় বিস্ফোরণে কাঁপলো আবুধাবি
আড়ম্বরহীন জন্মদিন চান বিদিশা এরশাদ, জুম্মার নামাজে ছেলের দোয়াই সবচেয়ে বড় উপহার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা