ইংরেজি নববর্ষ নিয়ে বিখ্যাত মানুষের উক্তি

ফিচার ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ জানুয়ারি ২০২২, ১৪:৩৫
অ- অ+

বহু প্রত্যাশা নিয়ে শুরু হয়েছে নতুন ইংরেজি বছর। প্রত্যেকটি মানুষ চাইছেন অন্তত ২০২২টি যেন শুভময় থাকে। পেছনে না তাকিয়ে জীবনকে সামনের দিকে এগিয়ে নেয়া। শুধু পেছন ফিরে তাকিয়ে থাকলে অথবা এক জায়গায় থেমে থাকলে জীবনেও পিছিয়ে পড়তে হয়। জীবন একটাই আর সফল জীবনের মানেই হল শুধু এগিয়ে যাওয়ার গল্প।

আসুন, পড়ে নেওয়া যাক বিশ্বের তাবড় তাবড় ব্যক্তিত্বেরা কী বলেছেন নতুন দিন, নতুন সময়, নতুন বছর, নতুন লগ্ন নিয়ে। এই মহার্ঘ চিন্তাগুলোও আমরা পরস্পরকে পাঠাতে পারি। উভয়তই সমৃদ্ধ হওয়ার অবকাশ ঘটবে।

প্লেটো

এমন কিছু নেই যা নিয়ে তিনি কথা বলেননি। নতুন নিয়ে তার বিখ্যাত উক্তি-- আরম্ভই হল যে কোনও কাজের সব চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

উইলিয়াম ব্লেক

আর এক বিচিত্র মননের অধিকারী হলেন উইলিয়াম ব্লেক। তিনি বলেছেন-- যদি উপলব্ধির দরজা পরিষ্কার হয় তবে মানুষের কাছে সবকিছু পৌঁছে যাবে, এটা হতে পারে-- অসীম।

চার্লস ডিকেন্স

নতুন বছর মানেই নতুন হৃদয়! আহা, কী অপূর্ব কাব্যিক একটা কথা বলেছেন, কথাকার চার্লস ডিকেন্স। ডিকেন্স বলছেন-- সব সময় একটি নতুন বছরের জন্য একটি নতুন হৃদয় দরকার!

টেনিসন

নতুন দিনের চৌকাঠ থেকে ঠিকরে বেরনো খুশির আলোর কথা বলেছেন বিখ্যাত কবি টেনিসন। ইংরেজি কাব্যে তিনি একটা যুগ। বিশ্বের কাব্য-সাহিত্যেও অত্য়ন্ত জরুরি এক নাম। এহেন যুগান্তকারী টেনিসন বলছেন- আমাদের এই জীবনটি একটি ভাল আনন্দের যাতে হয়। একটি বছর চলে গেছে। তবে আশা করা যায় আগামী বছর এটি আরও সুখী হবে।

এলিয়ট

রয়েছেন পাশ্চাত্যের কবিশিরোমণি টি. এস, এলিয়ট। কী সুন্দর করে বলেছেন এলিয়ট-- নতুন দিনের বাণী নতুন দিনের কণ্ঠের জন্য অপেক্ষমাণ। তার লেখাটি হল— গত বছরের আশাগুলো আরও সহজভাবে পাওয়ার জন্য অপেক্ষা করছে। আর শেষ করতে হলে শুরু করতে হয়। আর একটি শাশ্বত কথা মনে করাচ্ছেন তিনি। বলছেন-- (কোনও কিছু) শেষ করা মানে (কোনও কিছু) শুরু করা!

এমার্সন

পচা গতকাল থেকে মন ফিরিয়ে একটা হাই স্পিরিট নিয়ে নতুন দিনের দিকে ফোকাস করার কথা বলছেন এমার্সন। বলছেন-- আজ বছরের একটি নতুন দিন। আপনি এটি ভালভাবে এবং নির্মলভাবে শুরু করুন। আপনার পুরানো বাজে অভ্যাস পরিত্যাগ করতে পারলে সামনের এগিয়ে যাবেন।

(ঢাকাটাইমস/১জানুয়ারি/আরজেড/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পরীক্ষার হলে ঘাড় ঘোরাতে দেয় না, এটা কি আন্দোলনের বিষয় হলো!
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা
কাশিমপুর কারাগার থেকে পালিয়ে গেলেন সাজাপ্রাপ্ত আসামি
হাসিনার প্রত্যর্পণের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে: জয়সওয়াল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা