৯ মামলায় ইভ্যালির সিইও রাসেলের জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০২২, ১৪:৪৭| আপডেট : ২১ এপ্রিল ২০২২, ১৪:৫১
অ- অ+

নয় মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেলের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পৃথক আদেশে তার জামিন মঞ্জুর করেন।

জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন রাসেলের আইনজীবী আহসান হাবীব।

আহসান হাবীব বলেন, ‘রাসেলের জামিন মঞ্জুর হয়েছে নয় মামলায়। তবে আরও মামলায় গ্রেপ্তার থাকায় তিনি কারামুক্ত হতে পারছেন না।’

আইনজীবী বলেন, ‘এই মুহূর্তে নির্দিষ্ট করে মামলার সংখ্যা বলতে পারছি না। অনেকগুলো মামলা হয়েছে। আরও নতুন নতুন মামলা হচ্ছে।’ ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর প্রতারণার অভিযোগে আরিফ বাকের নামে একজন গ্রাহক গুলশান থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে মামলা করেন। মামলা দায়েরের পরদিন বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের বাসা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাদের বিভিন্ন মামলায় রিমান্ডে নেয়া হয়।

সবগুলো মামলায় জামিন পেয়ে গত ৬ এপ্রিল কারামুক্ত হন শামীমা নাসরিন। তবে জামিন না পাওয়ায় কারাগারেই রয়েছেন রাসেল।

(ঢাকাটাইমস/২১এপ্রিল/পিআর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাকিস্তানের বেলুচিস্তানে ৫.৭ মাত্রার ভূমিকম্প
পূবাইলে স্ত্রী হত্যা মামলার আসামি ১মাস পর কুষ্টিয়া থেকে গ্রেপ্তার
বাউল সম্রাট লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ১০ পর্যটকের মরদেহ উদ্ধার