ডেসটিনির রফিকুল-হারুনসহ ৪৬ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ মে ২০২২, ১১:৪০| আপডেট : ১২ মে ২০২২, ১৪:০১
অ- অ+

বহুল আলোচিত এমএলএম কোম্পানি ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনকে অর্থপাচারের মামলায় ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদের চার বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া আরও ৪৪ জনের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড রায়ও ঘোষণা করেছেন আদালত। ডেসটিনি ২০০০ লিমিটেডের বিরুদ্ধে গ্রাহকদের চার হাজার ১১৯ কোটি ২৪ লাখ টাকা আত্মসাৎ করে পাচারের অভিযোগের মামলায় এই রায় দেওয়া হলো।

বৃহস্পতিবার (১২ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলমের আদালত আলোচিত এই রায় ঘোষণা করেন। এর আগে, গত ২৭ মার্চ দুদক ও আসামিপক্ষের যুক্তিতর্কে শুনানি শেষে রায়ের জন্য এ তারিখ ঠিক করা হয়েছিল।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ২০১২ সালের ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় পৃথক দুটি মামলা করেন। তদন্ত শেষে ২০১৪ সালের ৫ মে দুদক আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

এরমধ্যে ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির মামলায় ৪৬ জন এবং ডেসটিনি ট্টি প্লানটেশন লিমিটেডে দুর্নীতির মামলার ১৯ জনকে আসামি করা হয়। ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদ ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনসহ ৫১জন এ দুই মামলার আসামি।

তাদের মধ্যে রফিকুল আমীন, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন এবং লে. কর্নেল (অব.) মো. দিদারুল আলম ১০ বছর ধরে কারাগারে আছেন। জামিনে আছেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন-অর-রশিদ, চেয়ারম্যান জেসমিন আক্তার, জিয়াউল হক মোল্লা ও সাইফুল ইসলাম রুবেল। বাকি ৪৪ জন আসামি পলাতক।

পলাতক আসামিরা হলেন— ডেসটিনির উপ-ব্যবস্থাপনা পরিচালক গোফরানুল হক, পরিচালক মেজবাহ উদ্দিন, ফারাহ দীবা, সাঈদ-উর-রহমান, সৈয়দ সাজ্জাদ হোসেন, জমশেদ আরা চৌধুরী, ইরফান আহমেদ, শেখ তৈয়বুর রহমান, নেপাল চন্দ্র বিশ্বাস, জাকির হোসেন, জসিম উদ্দিন ভূঁইয়া, এসএম আহসানুল কবির, জুবায়ের হোসেন, মোসাদ্দেক আলী খান, আবদুল মান্নান, আবুল কালাম আজাদ, আজাদ রহমান, মো. আকবর হোসেন সুমন, মো. সুমন আলী খান, শিরীন আকতার, রফিকুল ইসলাম সরকার, মো. মজিবুর রহমান, ড. এম হায়দারুজ্জামান, মোহাম্মদ জয়নাল আবেদীন, কাজী মো. ফজলুল করিম, মোল্লা আল আমীন, মো. শফিউল ইসলাম, ওমর ফারুক, সিকদার কবিরুল ইসলাম, মো. ফিরোজ আলম, সুনীল বরণ কর্মকার ওরফে এসবি কর্মকার, ফরিদ আকতার, এস সহিদুজ্জামান চয়ন, আবদুর রহমান তপন, মেজর (অব.) সাকিবুজ্জামান খান, এসএম আহসানুল কবির (বিপ্লব), এএইচএম আতাউর রহমান রেজা, গোলাম কিবরিয়া মিল্টন, মো. আতিকুর রহমান, খন্দকার বেনজীর আহমেদ, একেএম সফিউল্লাহ, শাহ আলম, মো. দেলোয়ার হোসেন ও মো. শফিকুল হক।

মাল্টিপারপাস কো-অপারেটিভের নামে ডেসটিনি বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করে ১ হাজার ৯০১ কোটি টাকা। সেখান থেকে ১ হাজার ৮৬১ কোটি ৪৫ লাখ টাকা আত্মসাৎ করা হয়। মামলাটিতে আদালত চার্জশিটে থাকা ৩০৩ জন সাক্ষীর মধ্যে ২০২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।

(ঢাকাটাইমস/১২মে/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4