সম্রাটের জামিন বাতিলে দুদকের আবেদন শুনবেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ আগস্ট ২০২২, ১১:৩৮| আপডেট : ২৯ আগস্ট ২০২২, ১১:৫১
অ- অ+

অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন বাতিল চেয়ে করা আবেদন শুনবেন হাইকোর্ট।

সোমবার সকালে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চে জামিন বাতিলের আবেদন করলে আদালত তাতে অনুমতি দেন বলে জানা গেছে।

এর আগে রবিবার সকালে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চে এই আবেদন করেন দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান।

কিন্তু ওইদিন বিচারপতি খিজির হায়াত অসুস্থ থাকায় শুনানি হয়নি।

আবেদনের পর দুদকের আইনজীবী খুরশিদ আলম খান ঢাকা টাইমসকে বলেন, ‘আমরা সম্রাটের জামিন বাতিল চেয়ে আবেদন করেছি। যেসব গ্রাউন্ডে জামিন বাতিল চেয়েছি তা আবেদনে তুলে ধরেছি। শুনানি করার পর জানা যাবে কী সিদ্ধান্ত হয়।’

গত ২২ আগস্ট জামিনে মুক্তি পান ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। ঢাকার বিশেষ জজ আদালত ৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান অবৈধ সম্পদ অর্জনের মামলায় সম্রাটকে জামিনের আদেশ দেন। অসুস্থতাজনিত কারণে তাকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়।

শর্তের মধ্যে উল্লেখযোগ্য ছিল পাসপোর্ট জমা রাখা। তিনি ২৬ আগস্ট বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ছাড়পত্র নিয়ে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে যান।

২০১৯ সালে ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার করা হয় সম্রাটকে। তার বিরুদ্ধে মানিলন্ডারিং, অবৈধ সম্পদ অর্জন এবং অবৈধভাবে মদ রাখার পৃথক তিনটি মামলা হয়। এর মধ্যে একটি মামলা দেয় র‌্যাব, দুদক একটি এবং সিআইডি একটি মামলা দায়ের করে।

(ঢাকাটাইমস/২৯আগস্ট/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাইফউদ্দিনের ঝড়ে জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
অপপ্রচারের অভিযোগে আনসারের প্রতিবাদ, দায়িত্ব পালনে আপসহীন থাকার দাবি
শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সেকেন্ড-ইন-কমান্ড বাপ্পিসহ গ্রেপ্তার ২
পরীক্ষার হলে ঘাড় ঘোরাতে দেয় না, এটা কি আন্দোলনের বিষয় হলো!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা