বিয়ের আগে হবু বরকে যে কথাগুলো না বললে ভুল করবেন

ফিচার ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৫:০৪| আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৫:০৯
অ- অ+
প্রতিকী ছবি

বিয়ের মাধ্যমে পুরুষ ও নারীর মধ্যে সারাজীবনের বন্ধন তৈরি হয়। যেকোনো পুরুষ বা নারীর জীবনে বিয়ের আগে বিভিন্ন ঘটনা থাকতে পারে। অনেক সময় সেসব ঘটনা বিয়ের পরে প্রকাশ পেলে দাম্পত্য জীবনে প্রভাব ফেলতে পারে। তখন পারিবারিক অশান্তি থেকে বিচ্ছেদের মতো ঘটনা ঘটতে পারে।

এ কারণে বিয়ের আগে হবু বরকে নিচের কথাগুলো জানিয়ে রাখলে বিয়ে পরবর্তী দাম্পত্য জীবন সুখের হবে বলে মত বিশ্লেষকদের।

১) আপনি আপনার হবু বরকে সবচেয়ে বেশি ভরসা করেন, এই কথাটা তার সামনে জাহির করতে হবে। তার কোন কোন আচরণ আপনাকে তার প্রতি আস্থাশীল করে তুলেছে, সেগুলি হবু বরকে খুলে বলুন। আপনার জীবনে সে কেন এতটা গুরুত্বপূর্ণ, সে সব কথা বিয়ের আগেই জানান।

২) কোনও সম্পর্ক নিয়ে ঝামেলা থাকলে বিয়ের আগেই তা মিটিয়ে নেওয়া ভালো। হবু বরকে আশ্বাস দিন, যে কোনও পরিস্থিতিতেই আপনি তাকে ছেড়ে চলে যাবেন না। নিজেদের মধ্যে কোনও রকম রাগ-অভিমান পুষে রাখবেন না। নতুন জীবনের শুরুটা যেন উভয়ের জন্যই সুখের হয় সেই বিষয়টা মাথায় রাখুন।

৩) অতীতের কোনও ঘটনার প্রসঙ্গ তুলে এনে হবু বরকে বলতে পারেন ঠিক কোন কারণে আপনি ওর প্রেমে পড়েছিলেন। আপনার কোন খারাপ সময় তিনি আপনার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন, সেই কথা মনে করিয়ে দিন তাকে। নিজের প্রশংসা শুনলে সবারই আত্মবিশ্বাস বাড়ে।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রংপুর অভিমুখী লংমার্চ হবে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক: গোলাম পরওয়ার
অভিনেতা পাভেলের আপত্তিকর ভিডিও ভাইরাল, ভিডিও কলের নারী কে?
নরওয়ের সঙ্গে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমান