আজকের রাশিফল

প্রেমে প্রতারিত হওয়ার সম্ভাবনা বৃশ্চিকের, ব্যবসায় লাভ বৃষের

ফিচার ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৩, ০৯:৩৫| আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ১১:৩৭
অ- অ+

প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাশি মোট ১২টি। যথা-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে এসব রাশির জাতক-জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা দেওয়া হয়। জেনে নিন আজকের রাশিফল।

কর্কট রাশি: প্রতিযোগিতামূলক কাজে বিশেষ স্থান লাভের যোগ। কুচক্রে পড়ে নিজের ক্ষতি হতে পারে। ভাগাচের করুণা এবং পরিচালনার ক্ষমতার সাথে, সমস্ত প্রচেষ্টা আরও ভালো হয়ে উঠবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবে। ভাই-বোনের সহযোগিতা থাকবে। পরিস্থিতির দ্রুত উন্নতির লক্ষণ দেখা দেবে। কাজের বাধা দূর হবে। ধর্মীয় কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে পারে বিশিষ্টতা। বিশ্বাস ও আধ্যাত্মিকতা শক্তি পাবে।

মেষ রাশি: কাজের জায়গায় আঘাত লাগা থেকে সাবধান থাকুন। সংসারে খুব সংযত থাকতে হবে।

সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে। কর্মস্থানে সহকর্মীর সাহায্য পেতে পারেন। কারও কাছ থেকে হঠাৎ কোনো দামি উপহার পেতে পারেন। নতুন ব্যবসা শুরু করতে পারেন, উন্নতির যোগ আছে। প্রেমে নতুন মোড় ঘোরার আশা। বুদ্ধিমান ব্যক্তির সুপরামর্শ কাজে লাগান। উপার্জন ভালো, কিন্তু ব্যয়ও থাকবে। বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন। সবার সঙ্গে খুব বুঝে কথা বলুন। কারও কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন।

বৃষ রাশি: বাড়তি ব্যবসায় ভালো লাভ হতে পারে। নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন।

মিথুন রাশি: উচ্চপদস্থ কোনো ব্যক্তির অনুগত থাকলে লাভ হতে পারে। প্রতিবেশীর ঝামেলায় বেশি কথা না বলাই শ্রেয়।

সিংহ রাশি: কোনো যন্ত্র খারাপ হওয়ায় প্রচুর খরচ হতে পারে। কর্মে অন্যের সাহায্যের প্রয়োজন হতে পারে।

কন্যা রাশি: ভালো কোনো সুযোগ হাতছাড়া হওয়ায় ক্ষোভ বাড়তে পারে। কারও কাছ থেকে বড় কোনো উপকার পেতে পারেন।

তুলা রাশি: ধর্মীয় স্থানে দান করায় শান্তি লাভ। কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনঃকষ্ট।

বৃশ্চিক রাশি: সুন্দর কথা বলার জন্য সুনাম বাড়তে পারে। প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ আছে।

ধনু রাশি: পড়াশোনার খুব ভালো সুযোগ আসতে পারে। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।

মকর রাশি: কোনো ভুল কাজ করার জন্য শান্তি পাবেন না। সারা দিন ব্যবসা ভালো চললেও পরে জটিলতা আসতে পারে।

কুম্ভ রাশি: কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যা হতে পারে। নিজের চিকিৎসায় বহু অর্থ ব্যয় হতে পারে।

মীন রাশি: কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করাই ভালো। মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

ঢাকাটাইমস/২৮জানুয়ারি/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4