একই দামে তিন গুণ দ্রুতগতির ইন্টারনেট, গ্রাহকদের উন্নত ডিজিটাল সেবা দিচ্ছে বিটিসিএল

গ্রাহকদের উন্নত ও মানসম্মত ডিজিটাল সেবা নিশ্চিত করার লক্ষ্যে মাসিক মূল্য অপরিবর্তিত রেখে সব বিদ্যমান ইন্টারনেট প্যাকেজে তিন গুণ পর্যন্ত গতি বৃদ্ধি করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। নতুন এই উদ্যোগের ফলে বিটিসিএল গ্রাহকরা আগের একই খরচে অনেক বেশি দ্রুতগতির ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবেন। এই গতি বৃদ্ধি অনলাইন শিক্ষা, দাপ্তরিক কাজ, ভিডিও স্ট্রিমিং, গেমিং এবং স্মার্ট সেবা ব্যবহারের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে বলে বিটিসিএল কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে।
আজ রবিবার (১১ জানুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
নতুন এই উদ্যোগের ফলে গ্রাহকরা একই খরচে আগের তুলনায় অনেক বেশি দ্রুতগতির ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবেন। এতে অনলাইন শিক্ষা, অফিসিয়াল কাজ, ভিডিও স্ট্রিমিং, অনলাইন গেমিং এবং বিভিন্ন স্মার্ট ডিজিটাল সেবা ব্যবহারে উল্লেখযোগ্য সুবিধা মিলবে বলে মনে করছে সংস্থাটি।
প্যাকেজ আপগ্রেডের সংক্ষিপ্ত বিবরণ
বিটিসিএলের ঘোষিত আপগ্রেড অনুযায়ী—
৩৯৯ টাকায় ৫ এমবিপিএস সুলভ-৫ প্যাকেজ এখন পাওয়া যাবে ২০ এমবিপিএস সাশ্রয়ী-২০ হিসেবে।
৫০০ টাকায় ১২ এমবিপিএস সুলভ-১২ প্যাকেজ আপগ্রেড হয়ে হয়েছে ২৫ এমবিপিএস সাশ্রয়ী-২৫।
একই দামে ১৫ এমবিপিএস ক্যাম্পাস-১৫ প্যাকেজ এখন ৫০ এমবিপিএস ক্যাম্পাস-৫০।
৮০০ টাকায় ১৫ এমবিপিএস সুলভ-১৫ প্যাকেজ পাওয়া যাবে ৫০ এমবিপিএস সাশ্রয়ী-৫০ হিসেবে।
১০৫০ টাকায় ২০ এমবিপিএস সুলভ-২০ প্যাকেজ এখন ১০০ এমবিপিএস সাশ্রয়ী-১০০।
১১৫০ টাকায় ২৫ এমবিপিএস সুলভ-২৫ প্যাকেজ আপগ্রেড হয়ে হয়েছে ১২০ এমবিপিএস সাশ্রয়ী-১২০।
১৩০০ টাকায় ৩০ এমবিপিএস সুলভ-৩০ প্যাকেজ এখন ১৩০ এমবিপিএস সাশ্রয়ী-১৩০।
১৫০০ টাকায় ৪০ এমবিপিএস সুলভ-৪০ প্যাকেজ পাওয়া যাবে ১৫০ এমবিপিএস সাশ্রয়ী-১৫০ হিসেবে।
এছাড়া ১৭০০ টাকায় ৫০ এমবিপিএস সুলভ-৫০ প্যাকেজ এখন আপগ্রেড হয়ে হয়েছে ১৭০ এমবিপিএস সাশ্রয়ী-১৭০।বিটিসিএল মনে করে, এই উদ্যোগের ফলে গ্রাহকরা আরও নির্ভরযোগ্য, দ্রুত এবং মানসম্মত ইন্টারনেট সেবা পাবেন যা দেশের ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত করবে। গ্রাহক সন্তুষ্টি ও মানসম্মত সেবা নিশ্চিত করাই প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য উল্লেখ করে বিটিসিএল জানায়, ভবিষ্যতেও এ ধরনের গ্রাহকবান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে। পাশাপাশি গ্রাহকদের অব্যাহত আস্থা ও সহযোগিতার জন্য বিটিসিএল বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
(ঢাকাটাইমস/১১ জানুয়ারি/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































