চাঁন্দাবাজ-ধান্ধাবাজরা আমার কাছে ঠাঁই পাবে না: কায়কোবাদ

কুমিল্লা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, আমি নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর পরিচালিত হবে। এখানে কোন চাঁন্দাবাজ,ধান্ধাবাজদের ঠাঁই হবে না।
বুধবার বিকালে মুরাদনগরের রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, আমার আল্লাহ আমাকে আপনাদের ভোটে ৫ বার এমপি বানাইছে মন্ত্রী বানাইছে। আওয়ামী লীগের এত এত ষড়যন্ত্রের পরেও দেশে আনছে নির্বাচন করার সুযোগ করে দিছে। আমি যদি আল্লাহর রাস্তায় নিজেকে কুরবানীও করে দেই তবুও ঋণ শোধ হবে না। আমি আশা করি আগে আপনারা যেভাবে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন এবারও অতীতের থেকে বেশি ভোট দিয়ে বিজয়ী করবেন।
নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগের পতন হয়েছে মানুষের উপর জুলুম করার কারণে। আমরাও যদি একই কাজ করি তাহলে আমাদের পরিণতিও তাই হবে। সুতরাং আগে থেকেই আমাদেরকে সংশোধন হতে হবে।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহিউদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অন্জন, যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ মোল্লা, নজরুল ইসলাম, তছু মিয়া ও আহবায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ বাবু।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































