আর্থিক সংকটে বন্ধ নির্বাচনী প্রচারণা, প্রধান উপদেষ্টার সহায়তা চান এমপি প্রার্থী মালেক

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০০:২৫
অ- অ+

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ সংসদীয় আসনের সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আব্দুল মালেক মণ্ডল প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য আর্থিক সহায়তা চেয়ে আবেদন করেছেন। তিনি ছড়ি প্রতীক নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আব্দুল মালেক মণ্ডল বলেন, আমি কালুখালীর সূর্যদিয়া দাখিল মাদরাসার সুপার পদে শিক্ষক হিসেবে কর্মরত। ২০০৮ সাল থেকে আমার ১৮ বছরের বেতনের প্রায় ১৮ লাখ টাকা বকেয়া রয়েছে। দীর্ঘ সময় ধরে বেতন বকেয়া ও আর্থিক সংকটের কারণে নির্বাচনি পোস্টার, ব্যানার, ফেস্টুন ছাপানো বা প্রচারণা চালানো সম্ভব হয়নি। তাই প্রধান উপদেষ্টার কাছে আর্থিক সহায়তার জন্য আবেদন করেছি।

তিনি আরও বলেন, যদি আমাকে আর্থিক ভাবে সহযোগিতা করা হয়, তবে আমি সঠিকভাবে নির্বাচনি কার্যক্রম পরিচালনা করতে পারব এবং দেশের কল্যাণ ও জনগণের জন্য অবদান রাখতে পারব। আশা করছি ভোটার ভাই-বোনদের সমর্থনে বিপুল ভোটে বিজয়ী হব, ইনশাল্লাহ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা