বালিয়াকান্দিতে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় মাদক সেবনের দায়ে ১ যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম–মো. আশরাফুল ইসলাম।
জানা গেছে, মঙ্গলবার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের ধর্মতলা গ্রামের আশরাফুল ইসলাম (৩৫) নামে ওই যুবককে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত যুবককে রাজবাড়ী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































