দেশের বাজারে নুবিয়া ভি৮০ সিরিজের স্মার্টফোন উন্মোচন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ মার্চ ২০২৬, ১৬:০৬
অ- অ+

বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন সিরিজ উন্মোচন করেছে স্মার্টফোন ব্র্যান্ড নুবিয়া। সম্প্রতি বাজারে আসা ভি৮০ সিরিজে তিনটি মডেল রয়েছেভি৮০ ম্যাক্স, ভি৮০ প্রো এবং ভি৮০ ডিজাইন। সিরিজটিতে উন্নত ক্যামেরা, বড় মেমোরি এবং বিভিন্ন ফিচার যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ভি৮০ ম্যাক্স মডেলে রয়েছে জিবি র‌্যা অতিরিক্ত জিবি ভার্চুয়াল র‌্যামসহ মোট ১৬ জিবি ্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সুবিধা। দীর্ঘসময় ব্যবহারের উপযোগী ব্যাটারি এবং দৈনন্দিন কাজের জন্য উপযোগী পারফরম্যান্সের বিষয়টি বিবেচনায় রেখে মডেলটি তৈরি করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

অন্যদিকে ভি৮০ প্রো মডেলে ১০৮ মেগাপিক্সেল এআই মেইন ক্যামেরা এবং প্রায় ১০০০ নিটস ব্রাইটনেস সমৃদ্ধ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এতে সর্বোচ্চ ২০ জিবি পর্যন্ত ্যাম ( জিবি র‌্যাম ১২ জিবি ভার্চুয়াল র‌্যা) এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

ভি৮০ ডিজাইন মডেলটিতে তুলনামূলক স্লিম বডি প্রিমিয়াম ফিনিশিং রাখা হয়েছে। এতে জিবি র‌্যা জিবি ভার্চুয়াল র‌্যামসহ মোট ১৬ জিবি র‌্যা এবং ১২৮ জিবি রম রয়েছে।

প্রতিষ্ঠানটির সহযোগী ব্র্যান্ড জেডটিই বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, সিরিজটি উন্মোচনের পর গ্রাহকদের কাছ থেকে ইতোমধ্যে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে।

নতুন সিরিজের স্মার্টফোনগুলো দেশের বিভিন্ন নির্দিষ্ট রিটেইল শপ এবং অনলাইন মার্কেটপ্লেস পিকাবো-তে পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুদকের নতুন চেয়ারম্যান সাবেক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান
সব স্কুল-কলেজের  জন্য ‘অতীব জরুরি’ নির্দেশনা
নিপীড়িত মানুষের পক্ষে মাহবুবুল খালিদের নতুন গান ‘রামিসাদের বিচার’
রাজশাহীতে ট্রাকচাপায় ২ কলেজ শিক্ষার্থী নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা