কে বলেছে তুমি নেই পাশে?

বিদিশা এরশাদ
  প্রকাশিত : ২৭ মার্চ ২০২৬, ০৮:২১| আপডেট : ২৭ মার্চ ২০২৬, ১৬:৪৬
অ- অ+

কে বলেছে তুমি নেই পাশে?

ছুটির বাজারে গেলে আজও মনে হয়, তুমি আছো,

মাছের দাম নিয়ে তর্ক করছো অজথাই ,

চোখে চোখ পড়লে হঠাৎ করে আমার হাত থেকে ব্যাগটা নিয়ে বলছো,

“দাও, আমি আছি তো।”

আমি রান্নাঘরে ব্যস্ত থাকলে,

মনে হয় তুমি এসে চুপচাপ চা বানিয়ে বলছো—

“এই নাও, তোমার জন্য। হালকা চিনি।”

বিকেলে ছাদে কাপড় তুলতে গেলে,

হঠাৎ মনে হয় কাপড়ের ভাঁজে তুমি লুকিয়ে—

হাসতে হাসতে ভয় দেখাবে আমায়।

এই যে এত না থাকা,

তার মধ্যেই তো তুমি সবচেয়ে বেশি আছো—

অদেখা, অশ্রুত, অথচ স্পর্শের মতো সত্যি।

কে বলেছে তুমি নেই পাশে?

তুমি তো আছো—

আমার প্রতিটা অভ্যাসে,

প্রতিটা ফাঁকা জায়গায়,

প্রতিটা নিঃশ্বাসে।

(ঢাকাটাইমস/২৭মার্চ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ত্রিদেশীয় সিরিজ: টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ইবনে সিনার ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
সতর্ক করার পরও চালু ছিল টুপটুপ রিসোর্ট: ফায়ার সার্ভিসের ডিজি
শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত