কবিতা

রঙিন পোশাকে ঢাকা থাকে সব

জয়নুল আবেদীন
  প্রকাশিত : ০২ এপ্রিল ২০২৬, ১২:৪৬| আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ২৩:৪৬
অ- অ+

যে কৃত্রিম তার যে ছাল বাকল

দেখলেই জানা যায় রূপের পরিচয়,

রঙিন পোশাকে ঢাকা থাকে সব

ভেতরের খবর কেইবা আর লয়?

​

কাগজের ফুলে সুবাস মেলে না

প্লাস্টিক লতায় আসে না তো প্রাণ,

মেকি হাসিতে কি মন ভেজানো যায়?

হৃদয়ে জাগে না কোনো মিঠে গান।

পালিশ করা ওই মিথ্যে জেল্লা

অন্ধকারে হয় পরাজয়,

যে কৃত্রিম তার যে সাল বাকল

দেখলেই জানা যায় রূপের পরিচয়।

​

সময়ের স্রোতে খসে পড়ে সব

ধুলোবালি মেখে হয় সে মলিন,

মাটির পৃথিবী চেনে তারে ঠিকই

আসল-নকলের বিচারের দিন।

সোনা তো নয় সে শুধু রাঙা তামা

জং ধরলে তার বাড়ে সংশয়,

যে কৃত্রিম তার যে সাল বাকল

দেখলেই জানা যায় রূপের পরিচয়।

সহজ সরল যে খাঁটি মানুষটি

অনাদরে পড়ে থাকে কোণে,

তারই মাঝে আছে ধ্রুব সত্যটি

চিনে নিতে হয় মনের কোণে।

লেখক: কবি, অতিরিক্ত ডিআইজি, বাংলাদেশ পুলিশ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ত্রিদেশীয় সিরিজ: টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ইবনে সিনার ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
সতর্ক করার পরও চালু ছিল টুপটুপ রিসোর্ট: ফায়ার সার্ভিসের ডিজি
শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত