ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৩২
অ- অ+

ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার যুবক মো. তৌহিদুল ইসলাম নাহিদ (২৬) নিহত হয়েছেন। দুর্ঘটনার মাত্র একদিন আগেই ছিল তার জন্মদিন, যা শোকের আবহ আরও গভীর করেছে পরিবার ও স্বজনদের মাঝে।

গত শনিবার ওমানের মাস্কাটের ইসমাইল এলাকার ‘ওয়াদি মরম’ স্থানে এ দুর্ঘটনা ঘটে। নাহিদ রাঙ্গুনিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রাঙ্গুনিয়া গ্রামের বাসিন্দা এবং তিনি ওমানের ‘আল হাদারা বিন দফ্ফা’ এলাকায় ইলেকট্রিক কাজ করতেন।

জানা যায়, কর্মস্থল থেকে গাড়িতে করে ইসমাইল এলাকায় যাওয়ার পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশের পাহাড়ে ধাক্কা খায়। এতে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই নাহিদের মৃত্যু হয়।

নিহতের রুমমেট মো. সুমন জানান, নাহিদ অত্যন্ত পরিশ্রমী ছিলেন এবং প্রায় চার থেকে পাঁচ বছর আগে ওমানে গেলেও আর দেশে ফিরতে পারেননি। ভাগ্যের নির্মম পরিণতিতে তাকে লাশ হয়ে দেশে ফিরতে হচ্ছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধু মোহাম্মদ ইমরান হোসাইন হৃদয় আবেগঘন বার্তায় শোক প্রকাশ করেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত গাড়িটির চালক চকরিয়া থানার বাসিন্দা এমদাদ নামে এক প্রবাসী, যিনি অক্ষত রয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে নাহিদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
আগামীকাল থেকে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর
পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে বিপুল বিদেশি মদ, বিয়ার ও সিগারেট জব্দ
ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর রহমান গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা