বাংলাদেশি কর্মীদের সুখবর দিল মালয়েশিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২৬, ১৬:৪০
অ- অ+

মালয়েশিয়া তাদের প্রয়োজন অনুযায়ী বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করতে সম্মত হয়েছে। বৃহস্পতিবার পুত্রজায়ায় দুই দেশের সরকারের মধ্যে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং মালয়েশিয়ার পক্ষে ছিলেন দেশটির মানবসম্পদ মন্ত্রী দাতো রমনন রামকৃষ্ণন। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনও উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে জানানো হয়, উভয় দেশ একটি স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও বাস্তবসম্মত কাঠামোর মাধ্যমে নিরাপদ এবং সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। বিশেষ করে মালয়েশিয়ার বিভিন্ন খাতের চাহিদা অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। নিয়োগের ক্ষেত্রে মধ্যস্থতাকারীদের দৌরাত্ম্য কমানো, অভিবাসন ব্যয় হ্রাস এবং বিশ্বাসযোগ্য নিয়োগকারী সংস্থার ব্যবহার নিশ্চিত করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।

মালয়েশিয়া এই বৈঠকে একটি এআই-ভিত্তিক বা প্রযুক্তি-চালিত নিয়োগ ব্যবস্থা চালুর উদ্যোগের কথা জানায়, যার মাধ্যমে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নির্দেশনা মেনে শ্রমিকদের জন্য 'শূন্য অভিবাসন ব্যয়' নিশ্চিত করা সম্ভব হবে। বাংলাদেশ এই ডিজিটাল প্ল্যাটফর্ম বাস্তবায়নে পূর্ণ সমর্থন ও সহযোগিতার আশ্বাস দিয়েছে। এছাড়া উভয় পক্ষ মানব পাচার সংক্রান্ত আইনি মামলা এবং অনিয়মিত কর্মীদের সমস্যা মোকাবিলাসহ শ্রমিকদের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর শ্রমবাজার নিয়ে এটিই ছিল সংশ্লিষ্ট মন্ত্রীর প্রথম বিদেশ সফর।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটা ব্র্যান্ডের যথাযথ ব্যবহার ও সুরক্ষায় নির্দেশনা
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু
The Clutches of Online Gambling and Drugs
টঙ্গীতে মাদকের নিয়ন্ত্রণ দ্বন্দ্বে বাসা ঘেকে ডেকে নিয়ে যুবক কে কুপিয়ে হত্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা