ভাঙ্গার গণধর্ষণ মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার

র‌্যাব-১০ এর অভিযানে ফরিদপুর কোতয়ালী এলাকা থেকে গ্রেপ্তার, থানায় হস্তান্তর

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১০ এপ্রিল ২০২৬, ১৫:২৭| আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ১৫:৫৫
অ- অ+

ফরিদপুরের ভাঙ্গা থানার সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি সাদ্দাম শেখকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর কোতয়ালী থানাধীন মুন্সীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম গ্রেপ্তারের তথ্য জানান।

র‌্যাব জানায়, গত ৩১ মার্চ সন্ধ্যায় সাদ্দাম শেখ মোবাইল ফোনের মাধ্যমে ৩০ বছর বয়সী এক নারীকে অটোরিকশায় ঘোরার কথা বলে ভাঙ্গা উপজেলার ঘরুয়া এলাকায় ডেকে নেয়। পূর্ব পরিচয়ের সুবাদে ভুক্তভোগী সেখানে গেলে সাদ্দামসহ আরও কয়েকজন তাকে মারধর করে এবং জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। এ সময় তারা ভুক্তভোগীর কাছ থেকে প্রায় ৮০ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার ও ৩ হাজার ৫৭০ টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী নিজেই ভাঙ্গা থানায় মামলা দায়ের করেন। মামলাটি পেনাল কোড ১৮৬০ এর ৩২৩ ও ৩৭৯ ধারা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(৩)/৩০ ধারায় রুজু করা হয়।

র‌্যাব জানায়, মামলার তদন্তের স্বার্থে আসামিদের গ্রেপ্তারে র‌্যাব-১০ এর কাছে সহায়তা চাওয়া হলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সাদ্দাম শেখকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটা ব্র্যান্ডের যথাযথ ব্যবহার ও সুরক্ষায় নির্দেশনা
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু
The Clutches of Online Gambling and Drugs
টঙ্গীতে মাদকের নিয়ন্ত্রণ দ্বন্দ্বে বাসা ঘেকে ডেকে নিয়ে যুবক কে কুপিয়ে হত্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা