কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত

সিলেট ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ এপ্রিল ২০২৬, ১৫:৪৭
অ- অ+

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ (কাউয়ার টুক) সীমান্তের ওপারে ভারতীয় নাগরিক খাসিয়াদের গুলিতে সালেহ আহমেদ জয়ধর (৩০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি কালাইরাগ (কারবালার টুক) গ্রামের তৈয়ব আলীর ছেলে।

বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে সীমান্তের ভারতীয় অংশে চংকেটের বাগান ও মারকানের বাগানের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে তিনজন বাংলাদেশি প্রায় এক কিলোমিটার ভেতরে ভারতের সুপারি বাগানে প্রবেশ করেন। এ সময় ভারতীয় নাগরিক খাসিয়ারা তাদের ‘চোর’ সন্দেহে ছররা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে সালেহ আহমেদ জয়ধর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার পর তার সঙ্গে থাকা নাজিরগাঁও গ্রামের সোহেল আহমেদ সাবুর ছেলে সুমন মিয়া (২৫) এবং কারবালার টুক গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মাসুম আহম্মদ (২০) তাকে মৃত অবস্থায় বাংলাদেশে নিয়ে আসেন বলে জানা গেছে।

বিজিবি আরও জানায়, ওই তিনজনই পূর্বে চোরাচালান কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

এদিকে এর আগে গত ১ এপ্রিল একই উপজেলার উৎমা সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তরে প্রবেশের পর সাদ্দাম হোসেন নামে এক বাংলাদেশি নিখোঁজ হন। তার পরিবারের দাবি, তাকে গুলি করে হত্যা করা হয়েছে, তবে এখনো তার কোনো সন্ধান মেলেনি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, “ভারতে গিয়ে এক বাংলাদেশি নিহত হওয়ার বিষয়টি আমরা জানতে পেরেছি। লাশ ইতিমধ্যে বাংলাদেশে আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া অনুযায়ী সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।”

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটা ব্র্যান্ডের যথাযথ ব্যবহার ও সুরক্ষায় নির্দেশনা
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু
The Clutches of Online Gambling and Drugs
টঙ্গীতে মাদকের নিয়ন্ত্রণ দ্বন্দ্বে বাসা ঘেকে ডেকে নিয়ে যুবক কে কুপিয়ে হত্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা