আটলান্টায় বসছে উত্তর আমেরিকা বিএনপির সর্ববৃহৎ মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২৬, ১৩:৩৫
অ- অ+

প্রবাসে দলকে আরও সুসংগঠিত করতে এবং দলের কাণ্ডারি ও বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে 'উত্তর আমেরিকা বিএনপি'র ২ দিনব্যাপী বিশাল সাংগঠনিক কর্মশালা ও কর্মী সম্মেলন। আগামী ২৫ ও ২৬ এপ্রিল ২০২৬, জর্জিয়ার আটলান্টায় এই মেগা ইভেন্ট অনুষ্ঠিত হবে।

এই বিশাল ও মর্যাদাপূর্ণ আয়োজনের স্বাগতিক (Host) হিসেবে সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে 'বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-জর্জিয়া, যুক্তরাষ্ট্র' শাখা।

দলীয় সূত্রে জানা যায়, এই দুই দিনব্যাপী কর্মশালা ও কর্মী সম্মেলনে যুক্তরাষ্ট্র এবং কানাডার বিভিন্ন অঙ্গরাজ্য ও শহর থেকে বিএনপির সকল পর্যায়ের কমিটি, শীর্ষ নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করবেন। প্রবাসের মাটিতে এটি বিএনপির অন্যতম বৃহৎ একটি সাংগঠনিক আয়োজন হতে যাচ্ছে।

ধারণা করা হচ্ছে, এই সাংগঠনিক কর্মশালায় উত্তর আমেরিকায় বিএনপির ভবিষ্যৎ রূপরেখা, প্রবাস থেকে দেশের রাজনৈতিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখা, দলের অভ্যন্তরীণ ঐক্য জোরদার এবং চেইন অব কমান্ড নিয়ে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি তৃণমূল কর্মীদের উজ্জীবিত করতে বিশেষ দিব বা দেওয়া হবে।

যুক্তরাষ্ট্র ও কানাডা বিএনপির শীর্ষ নেতাদের বরণ করে নিতে এবং এত বড় একটি সম্মেলন সফল করতে স্বাগতিক জর্জিয়া বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আটলান্টার স্থানীয় নেতাকর্মীদের মাঝেও এই মেগা আয়োজনকে ঘিরে চরম উৎসাহ-উদ্দীপনা ও উৎসবের আমেজ বিরাজ করছে।

প্রবাসের মাটিতে ঐক্য ও শক্তির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে এই 'সাংগঠনিক কর্মশালা ও কর্মী সম্মেলন', যা উত্তর আমেরিকা বিএনপির রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

(ঢাকাটাইমস/১৫ এপ্রিল/জেবি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটা ব্র্যান্ডের যথাযথ ব্যবহার ও সুরক্ষায় নির্দেশনা
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু
The Clutches of Online Gambling and Drugs
টঙ্গীতে মাদকের নিয়ন্ত্রণ দ্বন্দ্বে বাসা ঘেকে ডেকে নিয়ে যুবক কে কুপিয়ে হত্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা