দেশে এলো ৩৪ প্রবাসীর মরদেহ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২৬, ২৩:০৪
অ- অ+

স্বপ্ন ছিল পরিবারের ভাগ্য বদলানোর, প্রিয়জনদের মুখে হাসি ফোটানোর। সেই স্বপ্ন নিয়েই জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছিলেন তারা। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে সেই স্বপ্ন আর পূরণ হলো না। একদিনে ৩৪ জন প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে ফেরার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে অসংখ্য পরিবারে।

শনিবার সন্ধ্যায় কুয়েত এয়ারলাইনসের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে ৩০ জন প্রবাসীর মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

প্রবাসী কল্যাণ ডেস্কের উপ-পরিচালক শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একই দিনে মালয়েশিয়া ও লিবিয়া থেকে আরও চারজন প্রবাসীর মরদেহ পৃথক ফ্লাইটে দেশে আনা হয়েছে।

জানা গেছে, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির কারণে নিয়মিত ফ্লাইট বাতিল হওয়ায় এসব মরদেহ নির্ধারিত সময়ে দেশে আনা সম্ভব হয়নি। পরে বিশেষ উদ্যোগে চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করে তাদের মরদেহ দেশে ফেরানো হয়।

পরিবারের স্বচ্ছলতা ফেরাতে জীবনযুদ্ধে নামা এই মানুষগুলোর এমন করুণ পরিণতিতে শোকাহত স্বজনরা। প্রিয়জনের নিথর দেহ গ্রহণ করতে বিমানবন্দরে ভিড় করেন তারা। শোকের ভারে নীরব হয়ে পড়ে পুরো এলাকা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
আগামীকাল থেকে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর
পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে বিপুল বিদেশি মদ, বিয়ার ও সিগারেট জব্দ
ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর রহমান গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা