কবিতা

আমার সৈকত

কাজী জিয়া উদ্দিন
  প্রকাশিত : ২০ এপ্রিল ২০২৬, ১২:০৫
অ- অ+

সাফল্যের উদবাহু নৃত্যকলা নয়,

প্রেম পিয়াসী বিভেদ বিনাশী মন চাই।

আমি আমার নিজের ভেতর নিজেই অন্তহীন,

অপরাজেয় আশাবাদ নিয়ে মৃত্যুঞ্জয়ী মৃত্তিকায় নোঙ্গর করি।

রুপালী জলের ঢেউ বুকে নিয়ে আমার অঞ্জলি ভরে

সত্যের দ্যুতি ছড়াতে ছড়াতে শুন্য থেকে

পূণ্য এক পূর্ণতার পথে যাত্রা।

.

একটি বিধবা কোকিল গাছের ডাল থেকে কিন্নর কন্ঠে

একাকিত্বের গান গেয়ে যায়,

পাতা খসানোর মতো মন থেকে প্রশান্তি খসিয়ে নেয়

এমন মানুষগুলোর কাছে কোকিলের কন্ঠ আজ নিন্দিত স্বরলিপি।

.

জলের ঢেউ সঙ্গমে ক্লান্তি নেই, আছে ঐশ্বরীক সুধা,

আছে অতিন্দ্রীয় ভালোবাসার মগ্নতা।

জলকে জলের মতো থাকতে দাও, মাটিকে মাটির মতো।

.

আমাদের সকলের ভোরের গল্প এক নয়।

কারো গল্প নির্ভার, কারো ভারাক্রান্ত।

প্রভাত নামে বিচিত্র গল্পের সমাহার নিয়ে

প্রজাপতির ডানায় ভর করে কখনো আসে সুখজাগানিয়া সংবাদ।

.

এক বিকেলের সূর্যকে বন্ধক রেখে

আমি আমার আকাশে খুঁজে পেয়েছি নীলাভ যৌবন-

আবীরমাখা জীবন।

আমার সৈকত আমি সাজিয়ে নেবো যেখানে বর্ণাঢ্য আগামী

কল কল ছলছল করে অরুন্ধতীর সাথে কোরাস গাইবে।

কাজী জিয়া উদ্দিন: ডিআইজি, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টাস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রতারণার মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
দিল্লি বিমানবন্দরে হয়রানি, সম্মেলনে যোগ না দিয়েই শ্রীলঙ্কা হয়ে দেশে ফিরলেন জাহেদ উর রহমান
হরমুজ প্রণালি খোলা ও মার্কিন অবরোধ প্রত্যাহার: যা যা থাকছে যুক্তরাষ্ট্র–ইরান চুক্তিতে
৮ বছর পর বিশ্বকাপে ফিরেই তিউনিসিয়াকে ৫ গোলে বিধ্বস্ত করল সুইডেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা